শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পীরগঞ্জে চাঞ্চল্যকর মামলা: গর্ভবতী নারীকে হত্যায় একজনের ফাঁসি রায়

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

রংপুরের পীরগঞ্জে এক গর্ভবতী মা ও তার গর্ভের সন্তানকে হত্যার দায়ে  মোঃ মাসুদ মিয়া (৩৫) নামের একজনকে ফাঁসির রায় দিয়েছেন আদালত| একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত| সোমবার রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব ফজলে খোদা মোঃ নাজির এর আদালত এ রায় ঘোষণা করেন| তিনি পীরগঞ্জের মোনাইল গ্রামের সাহেব আলীর ছেলে|

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৫ জুলাই গর্ভবতী নারী শান্তনা খাতুন (২৫) ও তার গর্ভের সন্তান হত্যা ঘটনায় পীরগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে পীরগঞ্জ থানা পুলিশ| মামলা তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, ঢাকার আশুলিয়ায় পোশাক কারখানায় চাকুরির সুবাদে আসামি মাসুদ মিয়ার সঙ্গে নিহত শান্তনা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে| একপর্যায়ে শারীরিক সম্পর্ক হলে শান্তনা গর্ভবতী হন| বিয়ের দাবিতে শান্তনা খাতুন আসামী মাসুদ মিয়ার গ্রামের বাড়ি উপজেলার টুকুরিয়া ইউনিয়নের মোনাইল গ্রামে গিয়ে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করে মামলার ভয় দেখায়| তাকে বিয়ের আশ^াস দিয়ে পীরগঞ্জ নেয়ার পথে বড়আলমপুর ইউনিয়নের আকুবেরপাড়া গ্রামে পৌছাঁলে কৌশলে আখ ক্ষেতে নিয়ে হত্যা করে ফেলে রেখে যায়|  এসময় তার গর্ভে থাকা সন্তানও মারা যায়|

আরও পড়ুন

অপরিপক্ক, স্বাদহীন লিচুতে সয়লাব বাজার

মামলাটি প্রথমে তদন্ত করেন পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আহসান হাবীব প্রিন্স এবং পরবর্তীতে পুলিশ পরিদর্শক মোঃ মোস্তফা কামাল দীর্ঘ তদন্ত প্রক্রিয়া শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করলে ¯^াক্ষ্য প্রামাণের ভিত্তিতে সোমবার আদালত ফাঁসির রায় প্রদান করেন|  রায় ঘোষনার সময় আদালতে উপস্থিত ছিলেন মাসুদ|

ভোরের আকাশ/এনউব      

ফাঁসি রায়

শেয়ার করুন: