শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে বিজিবির অভিযান: ৪২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী এলাকায় অভিযানে একটি প্রাইভেটকারের তেলের ট্যাংকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায়  ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় গাড়িচালকসহ তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ বিশেষ অভিযান চালায়।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফের উত্তর পাড়ার মো. মাসুদ শরিফ (২২), কক্সবাজার সদর উপজেলার সমিতিপাড়ার মোছাম্মৎ বিউটি (২৭) ও মোছাম্মৎ মাহিম (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।

বিজিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি করা হয়। পরে গাড়িটির তেলের ট্যাংকের ভেতর কসটেপে মোড়ানো ২১টি পোটলা পাওয়া যায়। পোটলাগুলোতে থাকা ইয়াবার সংখ্যা প্রায় ৪২ হাজার।

বিজিবির ভাষ্য, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রেফতার

শেয়ার করুন: