শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মান্দায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১২ জুন ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নে ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক পাকাকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে প্রসাদপুর ইউনিয়নের কলেজ মোড় থেকে সামান হাজীর বাড়ি পর্যন্ত এ নির্মাণকাজের ফলক উন্মোচন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. ইকরামুল বারী টিপু বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করা হচ্ছে। এরই অংশ হিসেবে বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প বাস্তবায়ন চলছে। এই সড়কটির উন্নয়ন কাজ শেষ হলে এলাকার সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেসুর রহমান মকে, উপজেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি লায়লা বারী, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক এবং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

পিরোজপুরে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ ও প্রেসব্রিফিং

এদিকে দীর্ঘদিন পর সড়কটি পাকাকরণের উদ্যোগ নেওয়ায় আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, রাস্তাটি কাঁচা ও চলাচলের অনুপযোগী থাকায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। কাজটি সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য কলেজ মোড় থেকে সামান হাজীর বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই সড়কটির কাজ শেষ হলে প্রসাদপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।

ভোরের আকাশ/ এনউব

উদ্বোধন

শেয়ার করুন: