শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এআই চ্যাটবট ব্যবহার করার সময় এই ১০ তথ্য কখনো শেয়ার করবেন না

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এআই চ্যাটবট ব্যবহার করার সময় এই ১০ তথ্য কখনো শেয়ার করবেন না
এআই চ্যাটবট ব্যবহার করার সময় এই ১০ তথ্য কখনো শেয়ার করবেন না

চ্যাটজিপিটি এবং অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট এখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। মেইল খসড়া করা, তথ্য খোঁজা বা একাকিত্বে সঙ্গ দেওয়ার মতো কাজেও মানুষ এগুলো ব্যবহার করছেন। মানুষের মতো করে উত্তর দেওয়ার ক্ষমতার কারণে অনেকেই চ্যাটবটকে বিশ্বাসযোগ্য মনে করেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন—চ্যাটবটের সঙ্গে আলাপের সময় কিছু বিষয় শেয়ার করা বিপজ্জনক হতে পারে।

এখানে ১০টি তথ্য তুলে ধরা হলো, যা কখনোই চ্যাটবটের সঙ্গে শেয়ার করা উচিত নয়—

ব্যক্তিগত তথ্য
পুরো নাম, ঠিকানা, ফোন নম্বর বা ইমেইল ঠিকানা চ্যাটবটের সঙ্গে শেয়ার করলে আপনার অনলাইন পরিচয় শনাক্ত করা যেতে পারে। ফলে প্রতারণা, ফিশিং বা শারীরিক ট্র্যাকিংয়ের ঝুঁকি থাকে।

আর্থিক তথ্য
ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড বা সামাজিক নিরাপত্তা নম্বর চ্যাটবটে দিলে তা চুরি বা অপব্যবহারের শিকার হতে পারে।

পাসওয়ার্ড
চ্যাটবটে কোনো ধরনের পাসওয়ার্ড শেয়ার করা উচিত নয়। এতে ইমেইল, ব্যাংক বা সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি থাকে।

গোপন কথা বা স্বীকারোক্তি
চ্যাটবট কোনো বন্ধু বা চিকিৎসা বিশেষজ্ঞ নয়। আপনি যা বলছেন তা সংরক্ষিত হতে পারে, ভবিষ্যতে প্রশিক্ষণে ব্যবহার হতে পারে বা ফাঁস হয়ে যেতে পারে।

স্বাস্থ্য বা চিকিৎসা তথ্য
চিকিৎসা সংক্রান্ত তথ্য যেমন প্রেসক্রিপশন, চিকিৎসার ইতিহাস বা বিমার তথ্য শেয়ার করলে তা চুরি হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শের জন্য যোগ্য চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

অশ্লীল বা আপত্তিকর বিষয়বস্তু
যৌন বা অবমাননাকর আলাপ বা বেআইনি তথ্য শেয়ার করলে অ্যাকাউন্ট বন্ধ হতে পারে এবং ভবিষ্যতে সমস্যা তৈরি হতে পারে।

কর্মস্থলের গোপনীয় তথ্য
ব্যবসায়িক কৌশল, নথিপত্র বা অন্যান্য সংবেদনশীল তথ্য চ্যাটবটে পেস্ট করা উচিত নয়। প্রতিষ্ঠানগত নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারেন।

আইনি জটিলতা বা মামলা
চুক্তি, মামলা বা আইনি বিবাদে চ্যাটবটের পরামর্শ নেওয়া বিপজ্জনক। ভুল তথ্য ভবিষ্যতে আইনি ঝুঁকি সৃষ্টি করতে পারে।

সংবেদনশীল ছবি বা নথি
পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা ব্যক্তিগত ছবি আপলোড করা থেকে বিরত থাকুন। ডিজিটাল চিহ্ন থেকে ফাইল চুরি হতে পারে।

যা অনলাইনে প্রকাশ হতে না চান
যদি কোনো তথ্য ভবিষ্যতে অনলাইনে ছড়িয়ে পড়তে না চান, সেটি চ্যাটবটে বলবেন না। চ্যাটবটের আলাপ সবসময় গোপন থাকে না এবং ভবিষ্যতে ব্যবহার হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ: চ্যাটবট ব্যবহার করার সময় সর্বদা সতর্ক থাকুন এবং সংবেদনশীল বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ভোরের আকাশ//হ.র

তথ্য ও প্রযুক্তিএআই

শেয়ার করুন: