শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল আনছে মাইক্রোসফট

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বমানের (স্টেট অব দ্য আর্ট) বা সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল তৈরির লক্ষ্যে কাজ করছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি ২০২৭ সালের মধ্যে নিজেদের তৈরি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল বাজারে আনার পরিকল্পনা নিয়েছে।

স্টেট অব দ্য আর্ট (এসওটিএ) বা সর্বাধুনিক মডেল বলতে এমন কৃত্রিম বুদ্ধিমত্তাকে বোঝানো হয়, যা একই ধরনের অন্যান্য মডেলের তুলনায় বিভিন্ন মানদণ্ডে বেশি কার্যকর ও শক্তিশালী পারফরম্যান্স দেখাতে সক্ষম।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধান মুস্তাফা সুলেমান কোম্পানিটিকে এআই খাতে সম্পূর্ণ স্বনির্ভর করে তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন। এ লক্ষ্যে ভোক্তা পর্যায়ের ব্যবহার থেকে শুরু করে মূল ভিত্তির মডেল তৈরি সবকিছুই নিজেদের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা রয়েছে।

ওপেনএআইয়ের সঙ্গে আগের চুক্তি পরিবর্তনের পরই মাইক্রোসফটের এই নতুন কৌশল সামনে আসে। আগে ওপেনএআইয়ের প্রযুক্তির ওপর নির্ভরশীল থাকায় নিজেদের মডেল তৈরির সুযোগ সীমিত ছিল প্রতিষ্ঠানটির।

মাইক্রোসফট ২০২৩ সালে বিং চ্যাট নামে একটি সেবা চালু করলেও সেটি মূলত চ্যাটজিপিটি প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি ছিল। পরে একই বছরের সেপ্টেম্বরে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে কোপাইলট নামের কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী যুক্ত করা হয়।

২০২৫ সালের শেষ দিকে ওপেনএআইয়ের সঙ্গে নতুন চুক্তির পর মাইক্রোসফট নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল তৈরি এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ পায়। এরপর থেকেই নিজেদের সক্ষমতা বাড়ানোর দিকে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি।

এক সাক্ষাৎকারে মুস্তাফা সুলেমান বলেন, ‘আমাদের লক্ষ্য হলো সর্বোচ্চ মানের কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতা তৈরি করা।’ তিনি জানান, ভবিষ্যতের মডেলগুলো লেখা, ছবি ও শব্দ-সব ধরনের কনটেন্ট তৈরি ও বিশ্লেষণে সক্ষম হবে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে মাইক্রোসফট গুগলসহ অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থান নিতে চায়।

ভোরের আকাশ/ এনউব

মাইক্রোসফট

শেয়ার করুন: