শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাইবার অপরাধীদের নতুন আস্তানা টেলিগ্রাম?

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ৫:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের জন্য যেমন তথ্য, যোগাযোগ ও বিনোদনের নতুন দিগন্ত উন্মোচন করেছে, তেমনি এর আড়ালে বেড়ে উঠছে নানা ধরনের সাইবার অপরাধ। বিশেষ করে টেলিগ্রামকেন্দ্রিক ইমেজ-বেজড সেক্সুয়াল অ্যাবিউজ (আইবিএসএ) ও ব্ল্যাকমেলিং বর্তমানে উদ্বেগজনক সামাজিক সমস্যায় পরিণত হয়েছে।

সাইবার অপরাধীরা প্রবাসী বা কর্মজীবী দম্পতিদের সংবেদনশীল ছবি ও ভিডিওকে নিশানা বানাচ্ছেন। ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ অনেকসময় রক্ষা করতে পারে না। রিমোট অ্যাকসেস ট্রোজান (RAT) ম্যালওয়্যারের মাধ্যমে ফোনের ক্যামেরা ও স্ক্রিন রেকর্ডিং নিয়ন্ত্রণ করা সম্ভব।

বিশ্লেষক জেনিফার আলম বলেন, এসব অপরাধ অত্যন্ত সুপরিকল্পিত ‘ডিজিটাল ফানেল’-এর মাধ্যমে পরিচালিত হয়। প্রথমে সামাজিক মিডিয়ায় বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হয়, পরে গ্রুপে যুক্ত হওয়ার শর্ত আরোপ করা হয় এবং শেষে প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্যাকেজে ব্যবহারকারীদের ফাঁদে ফেলা হয়। একবার গ্রুপে ঢুকলে ভুক্তভোগীকে লাখ লাখ টাকা দাবিতে হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৪ উইকেটে হার

  • সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সচেতন থাকার পরামর্শ দেন:
  •  সংবেদনশীল ছবি বা ভিডিও কখনোই ইন্টারনেটে শেয়ার করবেন না।
  • টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করুন।
  •  সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না।
  •  ব্ল্যাকমেলের শিকার হলে ভয় পেয়ে টাকা দেবেন না, দ্রুত থানা বা সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করুন।

আইনজীবী মো. হায়দার তানভীরুজ্জামান জানান, সম্মতি ছাড়া ছবি বা তথ্য ব্যবহার করে ভয় দেখানো বা ব্ল্যাকমেল করা গুরুতর অপরাধ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ ও দণ্ডবিধির অধীনে শাস্তিযোগ্য।

ডিজিটাল দুনিয়ায় আমাদের সামান্য অসতর্কতাই সারা জীবনের কষ্টের কারণ হতে পারে। সামাজিক লজ্জা বা ভয়ের চেয়েও বড় সত্য হলো—আপনি অপরাধী নন, আপনি ভুক্তভোগী। অপরাধীদের আইনের আওতায় আনা ছাড়া এ অন্ধকার জগৎ থেকে বের হওয়া সম্ভব নয়।

ভোরের আকাশ/জেআ

টেলিগ্রামসাইবার ব্ল্যাকমেলডিজিটাল অপরাধ

শেয়ার করুন: