শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চ্যাটজিপিটির ডায়েট পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি, ভয়াবহ সতর্কবার্তা

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ২:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চ্যাটজিপিটির ডায়েট পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি, ভয়াবহ সতর্কবার্তা
চ্যাটজিপিটির ডায়েট পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি, ভয়াবহ সতর্কবার্তা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে চলার কারণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক ব্যক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের তদন্তে জানা গেছে, তিন মাস ধরে সোডিয়াম ব্রোমাইড নিয়মিত গ্রহণের ফলে তিনি বিষক্রিয়ায় আক্রান্ত হন।

৬০ বছর বয়সী ওই ব্যক্তি খাবারে অতিরিক্ত লবণের সমস্যা নিয়ে চিন্তিত হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেন। চ্যাটজিপিটি তাকে ক্লোরাইডের নিরাপদ বিকল্প হিসেবে সোডিয়াম ব্রোমাইড গ্রহণের পরামর্শ দেয়। কিন্তু এই পদার্থের ক্ষতিকর দিক সম্পর্কে কোনো সতর্কবার্তা না পেয়ে তিনি নিয়মিত এটি সেবন করতে থাকেন।

হাসপাতালে ভর্তি হলে তার মধ্যে প্রচণ্ড তৃষ্ণা, পানি পান করতে অক্ষমতা ও হ্যালুসিনেশনের মতো অস্বাভাবিক লক্ষণ দেখা দেয়। প্রথমে চিকিৎসকরা মানসিক অসুস্থতার কারণে এ অবস্থার ব্যাখ্যা দেন। পরে অ্যান্টি-সাইকোটিক ঔষধ ও ইনট্রাভেনাস ফ্লুইড দেওয়ার পর ধীরে ধীরে তার অবস্থা স্থিতিশীল হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, ব্রোমাইড দীর্ঘদিন ধরে উদ্বেগ ও অনিদ্রার চিকিৎসায় ব্যবহৃত হলেও এর স্বাস্থ্যঝুঁকির কারণে কয়েক দশক আগে ওষুধ হিসেবে ব্যবহার বন্ধ হয়ে গেছে। বর্তমানে এটি সীমিত মাত্রায় প্রাণী চিকিৎসা ও শিল্পজাত পণ্যে ব্যবহৃত হয়।

তিন সপ্তাহ হাসপাতালে থাকার পর ওই ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই ঘটনার পর সংশ্লিষ্ট চিকিৎসকরা কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শ গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকার গুরুত্ব নিয়ে সবাইকে সচেতন করার আহ্বান জানিয়েছেন।

এই ঘটনাটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি অতিরিক্ত নির্ভরতার সম্ভাব্য ঝুঁকি নিয়ে গভীর সতর্কতা সৃষ্টি করেছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: