শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এক ক্লিকেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট! ভুয়া অ্যাপ নিয়ে সতর্কবার্তা

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ৪:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্মার্টফোনে অ্যাপ ডাউনলোডের সময় সামান্য অসতর্কতাই ডেকে আনতে পারে বড় ধরনের আর্থিক ক্ষতি। ভুয়া গুগল ক্রোম ও টিকটক অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন ধরনের ব্যাংকিং ট্রোজান ‘রকারোলা’ (Rocarola) ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটার–এর প্রতিবেদনে বলা হয়েছে, এই ম্যালওয়্যার ফোনে প্রবেশের পর ২০০টিরও বেশি ব্যাংকিং ও আর্থিক অ্যাপকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। শুধু ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নয়, ব্যবহারকারীর ক্রিপ্টোকারেন্সিও চুরি করার সক্ষমতা রয়েছে এর।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়াম জানিয়েছে, হ্যাকাররা গুগল ক্রোম ও টিকটকের নামে ভুয়া ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীদের সেখানে গিয়ে অ্যাপ ডাউনলোড করতে প্রলুব্ধ করে।

ভুয়া অ্যাপ ইনস্টলের সময় ব্যবহারকারীদের সামনে গুগল প্লে প্রোটেক্ট–এর মতো দেখতে একটি নকল নিরাপত্তা সতর্কবার্তা দেখানো হয়। অনেকেই সেটিকে আসল ভেবে প্রয়োজনীয় অনুমতি দিয়ে দেন। এরপরই ম্যালওয়্যারটি ফোনে প্রবেশ করে।

বিশেষজ্ঞদের মতে, ফোনে ঢোকার পর রকারোলা নকল ব্যাংকিং লগইন পেজ তৈরি করে। ব্যবহারকারী সেটিকে আসল ভেবে ইউজারনেম ও পাসওয়ার্ড দিলে সেই তথ্য সরাসরি হ্যাকারদের হাতে পৌঁছে যায়।

এ ছাড়া এই ম্যালওয়্যার ফোনের লকস্ক্রিন–সংক্রান্ত তথ্য, কনট্যাক্ট তালিকা এবং ব্যবহারকারীর টাইপ করা তথ্য সংগ্রহ করতে পারে। কী-লগিং প্রযুক্তির মাধ্যমে পাসওয়ার্ডসহ সংবেদনশীল তথ্য চুরি করার পাশাপাশি ব্যাংকের প্রতারণাবিষয়ক সতর্কবার্তাও আটকে দিতে সক্ষম এটি।

নিরাপদ থাকতে যা করবেন

  • শুধুমাত্র গুগল প্লে স্টোর বা অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন।
  • অপরিচিত বা সন্দেহজনক ওয়েবসাইট থেকে কোনো অ্যাপ ইনস্টল করবেন না।
  • ফোনে গুগল প্লে প্রোটেক্ট চালু আছে কি না নিশ্চিত করুন।
  • অচেনা পপ-আপ বা নিরাপত্তা সতর্কবার্তায় যাচাই ছাড়া অনুমতি দেবেন না।
  • প্রয়োজন হলে বিশ্বস্ত অ্যান্টিভাইরাস ব্যবহার করুন।
  • ব্যাংকিং অ্যাপে অস্বাভাবিক কিছু দেখলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সাইবার অপরাধীরা প্রতিনিয়ত নতুন কৌশলে ব্যবহারকারীদের ফাঁদে ফেলছে। তাই ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট ও ডিজিটাল সম্পদ সুরক্ষায় অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা এবং শুধুমাত্র বিশ্বস্ত উৎস ব্যবহার করাই সবচেয়ে কার্যকর উপায়।

ভোরের আকাশ/এনএ

 

অ্যাকাউন্টক্লিক

শেয়ার করুন: