শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কঠোর হচ্ছে টিকটকের নতুন নিয়ম

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ২:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কঠোর হচ্ছে টিকটকের নতুন নিয়ম
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কঠোর হচ্ছে টিকটকের নতুন নিয়ম

টিকটক কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কঠোর নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন এনেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক ব্লগপোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন টিকটকের গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি নীতির সংক্ষিপ্ত সারাংশ থাকবে, যাতে ব্যবহারকারীরা সহজে বুঝতে পারেন কোন বিষয় অনুমোদিত এবং কোনটি নয়। এই নিয়ম আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

টিকটক জানিয়েছে, নতুন গাইডলাইনে মিথ্যা তথ্য সম্পর্কিত নিয়ম আরও কঠোর করা হয়েছে। এছাড়াও জুয়া, মদ, তামাক, মাদক, আগ্নেয়াস্ত্র ও অন্যান্য অস্ত্র সংক্রান্ত নিয়মগুলো একত্রিত করা হয়েছে। বুলিং ও হয়রানি সংক্রান্ত নীতিতেও পরিবর্তন আনা হয়েছে।

বর্তমানে জরুরি পরিস্থিতি বা নাগরিক ঘটনা সম্পর্কিত ভিডিও যাচাই ছাড়া ‘ফর ইউ ফিড’-এ দেখানো হয় না। নতুন নীতিমালায় বলা হয়েছে, বড় ধরনের সংকট বা নাগরিক ঘটনা সম্পর্কিত ভিডিওও যাচাই ছাড়া প্রদর্শন করা যাবে না।

অ্যাকাউন্টস অ্যান্ড ফিচারস বিভাগেও বড় পরিবর্তন আনা হয়েছে। লাইভ চলাকালীন যে কোনো ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায়ভার থাকবে নির্মাতার উপর। এমনকি ভয়েস-টু-টেক্সট বা তৃতীয় পক্ষের কোনো টুল ব্যবহার করে ক্ষতিকর মন্তব্য প্রচার হলেও নির্মাতা দায় এড়াতে পারবেন না।

নতুন নীতিমালায় নিরাপত্তা, মানসিক ও আচরণগত স্বাস্থ্য, সংবেদনশীল ও প্রাপ্তবয়স্ক বিষয়, সততা ও স্বচ্ছতা, বাণিজ্যিক কার্যক্রম এবং গোপনীয়তা প্রাধান্য পেয়েছে। মানহীন ভিডিও বা ব্যবহারকারীদের মধ্যে দুশ্চিন্তা বা ভয় তৈরি করা ভিডিওও রিকমেন্ড করা হবে না।

মন্তব্য সংক্রান্ত নীতিতেও পরিবর্তন আনা হয়েছে। অশ্লীল বা আক্রমণাত্মক ভাষা স্বয়ংক্রিয়ভাবে সার্চ অপশন বা ফিডে কম প্রদর্শিত হবে। গ্রোভার জানিয়েছেন, নতুন নীতিমালা তৈরিতে নির্মাতা, বিশেষজ্ঞ ও আঞ্চলিক পরামর্শক কাউন্সিলের সঙ্গে দীর্ঘ আলোচনা ও মতবিনিময় হয়েছে।

টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যবহারকারীরা চাইলে বর্তমান কমিউনিটি গাইডলাইন এবং ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর নতুন গাইডলাইন একসাথে তুলনা করে দেখতে পারবেন। এতে নির্মাতা ও ব্যবহারকারীরা সহজে বুঝতে পারবেন, কোন নিয়মে পরিবর্তন এসেছে এবং তা কীভাবে তাদের কার্যক্রমকে প্রভাবিত করতে পারে।

সূত্র: ম্যাশেবল।

ভোরের আকাশ//হ.র

টিকটক

শেয়ার করুন: