শিরোনাম
যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে ভারতের কড়া জবাবরাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুনটুঙ্গিপাড়া থানায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি, আসামি ৮ হাজারের বেশিগঙ্গার পানি চুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত: পানিসম্পদমন্ত্রীরাজধানীর পল্লবীতে বাসে আগুনসয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৩ টাকাচাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে ভারতের কড়া জবাবরাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুনটুঙ্গিপাড়া থানায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি, আসামি ৮ হাজারের বেশিগঙ্গার পানি চুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত: পানিসম্পদমন্ত্রীরাজধানীর পল্লবীতে বাসে আগুনসয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৩ টাকাচাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’

গ্রাহকসেবা উন্নয়নে গ্রামীণফোনের নতুন উদ্যোগ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ৯:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সব কাজে গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকারকে আরও জোরদার করতে ‘পথে পথে’ নামের একটি বিশেষ উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন। এই উদ্যোগের অংশ হিসেবে ২৫শে নভেম্বর প্রতিষ্ঠানটির সব কর্মী সারা দেশের বিভিন্ন মার্কেট ও কাস্টমার টাচপয়েন্টে সরাসরি উপস্থিত হয়েছেন। গ্রাহকদের আরও কাছাকাছি যাওয়া, তাদের অভিজ্ঞতা শোনা এবং সময়ের সাথে সাথে বদলে যাওয়া চাহিদা ও প্রত্যাশাগুলো ভালোভাবে বোঝাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

‘পথে পথে’ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানের সব স্তরের কর্মীরা গ্রাহকদের সাথে সরাসরি কথা বলেন এবং গ্রামীণফোনের প্রোডাক্টস এবং সার্ভিসেস ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে জানেন। এই সরাসরি মতবিনিময়ের ফলে গ্রাহকদের কাছে কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তা বোঝা, তাদের মতামত শোনা এবং সেবাগুলোকে কীভাবে আরও সহজ, প্রাসঙ্গিক ও সুবিধাজনক করা যায়, সেই ক্ষেত্রগুলো চিহ্নিত করা সম্ভব হয়েছে।

গ্রাহকের দৃষ্টিতে বাজারকে দেখা এবং সেই অভিজ্ঞতাগুলো নিজ নিজ কাজের ক্ষেত্রে কাজে লাগানোর মাধ্যমে পুরো প্রতিষ্ঠানে গ্রাহককেন্দ্রিক মানসিকতা গড়ে তোলার যে নিরন্তর প্রচেষ্টা গ্রামীণফোনের রয়েছে, এই উদ্যোগটি তারই প্রতিফলন।

আরও পড়ুন

নয়াপল্টনে বিএনপিকর্মী হত্যা, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে

এই উদ্যোগ প্রসঙ্গে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “গ্রামীণফোনে আমাদের প্রতিটি উদ্যোগের কেন্দ্রে রয়েছেন গ্রাহকরা। ‘পথে পথে’ উদ্যোগের মাধ্যমে আমাদের সকল কর্মীরা গ্রাহকদের আরও কাছাকাছি আসার, তাদের কথা শোনার এবং সরাসরি তাদের অভিজ্ঞতা বোঝার সুযোগ পেয়েছেন। এই সরাসরি যোগাযোগ আমাদের গ্রাহকদের দৃষ্টিভঙ্গি থেকে সবকিছু দেখতে, কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা বুঝতে এবং আমাদের সেবাগুলোকে আরও প্রাসঙ্গিক, সহজলভ্য ও অর্থবহ করে তুলতে সাহায্য করে। আমরা বিশ্বাস করি, একজন ভালো সেবাদাতা হয়ে ওঠার প্রথম ধাপ হলো একজন ভালো শ্রোতা হওয়া, আর গ্রাহকদের সাথে প্রতিটি যোগাযোগে আমাদের এই অঙ্গীকারের প্রতিফলন থাকতে হবে।”

পদমর্যাদা নির্বিশেষে প্রতিটি কর্মীই যে গ্রাহকদের আরও ভালো অভিজ্ঞতা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, এই উদ্যোগটি সেই সংস্কৃতিকেই আরও দৃঢ় করেছে। মনোযোগ দিয়ে শোনা, প্রতিনিয়ত শেখা এবং গ্রাহকদের মতামতের ভিত্তিতে কাজ করার মাধ্যমে তাদের জন্য আরও সহজ, আরও প্রাসঙ্গিক ও অর্থবহ অভিজ্ঞতা নিশ্চিত করতে সব সময় প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: