শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পুরোনো আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর: আইওএস ১৮.৭ আপডেট আসছে

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পুরোনো আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর: আইওএস ১৮.৭ আপডেট আসছে
পুরোনো আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর: আইওএস ১৮.৭ আপডেট আসছে

প্রতি বছর সেপ্টেম্বরেই নতুন মডেলের আইফোন উন্মোচন করে থাকে অ্যাপল। চলতি বছরও এই ধারাবাহিকতায় নতুন সিরিজের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি অ্যাপল জানিয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির কুপারটিনোতে তাদের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে নতুন আইফোন উন্মোচন অনুষ্ঠান। নতুন সিরিজে থাকবে চারটি মডেল—আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স। বিশেষ করে প্রো মডেলগুলো দৃষ্টি কাড়বে।

নতুন আইফোন সিরিজের সঙ্গে উন্মোচিত হবে নতুন প্রজন্মের অপারেটিং সিস্টেম আইওএস ২৬। তবে এ ঘোষণা পুরোনো আইফোন ব্যবহারকারীদের জন্যও সুখবর বয়ে এনেছে।

প্রযুক্তিবিষয়ক সূত্রে জানা গেছে, আইওএস ২৬-এর আগে অ্যাপল শেষবারের মতো আইওএস ১৮-এর নতুন সংস্করণ প্রকাশ করতে পারে। পূর্বে ধারণা করা হয়েছিল, আইওএস ১৮.৬ হবে এই সিরিজের শেষ আপডেট। কিন্তু নিরাপত্তার কারণে অ্যাপল আইওএস ১৮.৭ নামে আরও একটি সংস্করণ আনতে যাচ্ছে।

আইওএস ১৮.৭ মূলত নিরাপত্তা দুর্বলতা দূর করার জন্য প্রকাশ করা হবে এবং এতে নতুন কোনো সুবিধা যুক্ত হবে না। এই আপডেটটি ব্যবহার করা যাবে আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স ও আইফোন এক্সআরে।

অ্যাপলের তথ্যমতে, আইফোন ১১ থেকে নতুন মডেলের সব আইফোনে ব্যবহার করা যাবে আইওএস ২৬, আর নতুন আসতে যাওয়া আইফোন ১৭ সিরিজে এটি প্রি-ইনস্টল অবস্থায় থাকবে। আইওএস ২৬ সংস্করণে থাকবে লিকুইড কাচের মতো নতুন ইউজার ইন্টারফেসের নকশা।

সূত্র: রয়টার্স, নিউজ১৮

ভোরের আকাশ//হ.র

তথ্য ও প্রযুক্তিমোবাইল ফোন

শেয়ার করুন: