শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী রাখতে যেসব বিষয় মেনে চলবেন

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ৬:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী রাখতে যেসব বিষয় মেনে চলবেন
ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী রাখতে যেসব বিষয় মেনে চলবেন

আজকাল মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কাজের প্রয়োজনে হোক বা ব্যক্তিগত ব্যবহারে—ঘুম থেকে উঠার অ্যালার্ম, হাঁটার সময় ফিটনেস ট্র্যাকিং, নোট নেওয়া বা ভিডিও দেখা—সবকিছুতেই ফোনের ভূমিকা অপরিহার্য। তাই ফোনের ব্যাটারি ঠিকমতো কাজ করা এবং দীর্ঘস্থায়ী রাখা অত্যন্ত জরুরি।

‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর প্রতিবেদনের ভিত্তিতে জানাচ্ছি, কীভাবে ব্যাটারি সুস্থ রাখা সম্ভব:

১. চার্জ ২০% পর্যন্ত নেমে আসার আগে চার্জ করবেন না
সাধারণ স্মার্টফোনে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। এই ব্যাটারির আয়ু বাড়াতে ‘চার্জ সাইকেল’ মেনে চলা উচিত। চেষ্টা করুন, ফোনের চার্জ ২০% নামলে চার্জ দিতে শুরু করুন এবং চার্জ ৮০% হলে চার্জ খোলা বন্ধ করুন।

২. ধীরে চার্জ দেওয়াই ভালো
যদি চার্জ ধীরে ধীরে দেওয়া হয়, ব্যাটারির জন্য এটি স্বাস্থ্যকর। দ্রুত চার্জ প্রয়োজন হলে ফাস্ট চার্জ ব্যবহার করা যায়, তবে সবসময় তা ব্যবহার করা ঠিক নয়।

৩. ১০০% চার্জ হলেও প্লাগে রাখা এড়িয়ে চলুন
অনেকেই রাতে ফোন সম্পূর্ণ চার্জে পৌঁছে যাওয়ার পরও চার্জারে রেখে দেন। সারা রাত বিদ্যুৎ সংযোগে থাকা ব্যাটারির স্থায়িত্ব কমিয়ে দিতে পারে।

৪. ফোনকে সম্পূর্ণ শূন্য চার্জে যেতে দেবেন না
ভিডিও দেখা বা গেম খেলার সময় কখনো কখনো ব্যাটারি ০% হয়ে যায়। নিয়মিত এমন অভ্যাস ব্যাটারির ওপর চাপ ফেলে এবং দ্রুত ক্ষয় ঘটায়।

৫. ফোন গরম হতে দেবেন না
ফোনের তাপমাত্রা ৩২° সেলসিয়াসের (৯০° ফারেনহাইট) বেশি হলে ব্যাটারির জন্য ক্ষতিকর। বরফ জমার মতো চরম ঠান্ডা পরিস্থিতিও ব্যাটারির জন্য ক্ষতি ডেকে আনতে পারে।

৬. ব্যাটারি নষ্ট মানেই নতুন ফোন নয়
কেউ কেউ মনে করেন ব্যাটারি দ্রুত শেষ হলে নতুন ফোন কেনা ছাড়া উপায় নেই। এটি ঠিক নয়। ব্যাটারি নষ্ট হলে ফোনের ব্যাটারি আলাদা করে প্রতিস্থাপন করা যায়। ভালো সার্ভিস সেন্টার বা অফিসিয়াল দোকান থেকে নতুন ব্যাটারি নেওয়া সম্ভব।

মোবাইল এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী। তাই ব্যাটারি এবং ফোনকে সুস্থ রাখার জন্য সচেতন থাকা প্রয়োজন। সামান্য অভ্যাস পরিবর্তনই আপনার ফোনকে দীর্ঘদিন ভালো সার্ভিস দিতে সাহায্য করবে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: