শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাসে ৪০ কোটি ছাড়িয়েছে থ্রেডস ব্যবহারকারীর সংখ্যা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ২:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

মার্ক জাকারবার্গের লক্ষ্য ছিল এটিকে একটি পাবলিক কনভার্সেশন অ্যাপ বানানো যেখানে এক বিলিয়নেরও বেশি মানুষ থাকবে।  সামাজিক মাধ্যম এক্স-এর প্রতিযোগী থ্রেডস দ্রুতগতিতে এর ব্যবহারকারী বাড়িয়ে চলছে। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা এখন ৪০ কোটি ছাড়িয়েছে।

মেটার টেক্সট-ভিত্তিক সোশ্যাল মিডিয়া অ্যাপ থ্রেড গত দুই বছরে মাসিক সক্রিয় ব্যবহারকারী ছাড়িয়েছে ৪০ কোটি। মেটার ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। এক্সের প্রতিযোগী অ্যাপ হিসেবে পরিচিত থ্রেডস এখন উন্মুক্ত আলোচনার একটি বড় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

মোসেরি জানান, গত তিন মাসে থ্রেডসে যুক্ত হয়েছে ৫ কোটি নতুন ব্যবহারকারী। গত এপ্রিলে মেটার সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, তখন অ্যাপটির ব্যবহারকারী সংখ্যা ছিল ৩৫ কোটি।

বর্তমান বৃদ্ধির হার যদি বজায় থাকে, তবে বছরের শেষে আরো ১০ কোটিরও বেশি নতুন ব্যবহারকারী যোগ করতে পারে থ্রেডসে।

মোট মাসিক ব্যবহারকারী দিক থেকে থ্রেডস এখনো এক্স এর পিছনে রয়েছে, তবে ব্যবধান কমছে। এপ্রিলে এক্স-এর সাবেক সিইও লিন্ডা ইয়াকারিনো জানিয়েছিলেন, প্লাটফর্মটির ব্যবহারকারী সংখ্যা প্রায় ৬০ কোটি, যা বছর শুরুতে ছিল ৫৮ কোটির বেশি।

মেটা মালিকানাধীন থ্রেডস অ্যাপটি শুরুতে ইনস্টাগ্রামের ভেতর একটি ফিচার হিসেবে আনার পরিকল্পনা ছিল।

ইনস্টাগ্রামের প্রধান বলেন, টুইটারের মতো ছোট লেখা পোস্ট করার প্রতিযোগী হিসেবে থ্রেডস তৈরি করা হয়। কিন্তু পরে এটি আলাদা অ্যাপ হিসেবে চালুর কঠিন সিদ্ধান্ত নেয়া হয়। কারণ থ্রেডসকে আলাদা অ্যাপ হিসেবে চালু করলে এটি আরো স্বাধীনভাবে বিকাশের সুযোগ পাবে বলে মনে করা হয়।

ভোরের আকাশ/তা.কা

থ্রেডস

শেয়ার করুন: