শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভিভো ভি৮০ লাইট ৫জি-এর প্রি-অর্ডার শুরু, থাকছে নানা সুবিধা

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

থ্রিডি কার্ভড ডিসপ্লে ও আধুনিক ডিজাইনের নতুন স্মার্টফোন ভিভো ভি৮০ লাইট ৫জি-এর অফিসিয়াল প্রি-অর্ডার শুরু হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রি-অর্ডার কার্যক্রম। প্রি-অর্ডারে গ্রাহকদের জন্য থাকছে ০ শতাংশ সুদে ইএমআই ও হায়ার পারচেজ সুবিধা, এসএসএল পেমেন্ট, বিশেষ উপহার ও ডাটা অফার।

প্রি-অর্ডারের সময় নির্দিষ্ট সংখ্যক নগদ মূল্য পরিশোধকারী ক্রেতা পাবেন অ্যাপেক্স ও ভিভোর গিফট বক্স। পরবর্তী ক্রেতাদের দেওয়া হবে স্মার্ট গ্লাস। এছাড়া ০ শতাংশ সুদে হায়ার পারচেজ সুবিধায় মাসিক ৭ হাজার টাকা কিস্তিতে ফোনটি কেনার সুযোগ রয়েছে। হায়ার পারচেজ সুবিধা গ্রহণকারী সব গ্রাহক পাবেন ডাব্লিউ২ এসই স্মার্টওয়াচ।

ভিভো ভি৮০ লাইট ৫জি-এর সঙ্গে ‘সিউর শট গিফট’ হিসেবে থাকছে ৭ দিনের ৫ জিবি জিপি ডাটা বান্ডেল, ১০০ জিবি গুগল স্টোরেজ ও ভিভো সিলভার মেম্বারশিপ।

ফোনটিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, আল্ট্রা-স্লিম ইউনিবডি ও স্কাইলাইন ক্যামেরা ডিজাইন। এটি সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু—দুই রঙে পাওয়া যাচ্ছে। পারফরম্যান্সের জন্য রয়েছে ৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর। সঙ্গে রয়েছে ৮ জিবি র‍্যাম ও সর্বোচ্চ ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যামের সুবিধা।

ক্যামেরার ক্ষেত্রে ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাকআপের জন্য রয়েছে ৭০৫০ এমএএইচ ব্যাটারি। পাশাপাশি IP68 ও IP69 রেটিং থাকায় ফোনটি পানি ও ধুলাবালি থেকে সুরক্ষা দিতে সক্ষম।

আরও পড়ুন

মহেশখালীতে ঝড়ে ট্রলারডুবি, নিহত ২, নিখোঁজ ২

বাংলাদেশের বাজারে ভিভো ভি৮০ লাইট ৫জি-এর ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৫৯ হাজার ৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৬৯ হাজার ৯৯৯ টাকা। ভিভোর অফিসিয়াল বাংলাদেশি ই-স্টোরেও একই দাম উল্লেখ রয়েছে।

নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে মূল দামের পাশাপাশি কিস্তি, উপহার ও অতিরিক্ত সেবার বিষয়টিও ক্রেতাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভি৮০ লাইট ৫জি-এর প্রি-অর্ডারে থাকা এসব সুবিধা সেই দিক থেকে ক্রেতাদের জন্য বাড়তি সুবিধা তৈরি করতে পারে।

ভোরের আকাশ/জেআ

স্মার্টফোন

শেয়ার করুন: