শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভুয়া পরিচয় ঠেকাতে ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফিকেশন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ভুয়া কনটেন্ট, প্রোফাইল ও বার্তার ব্যবহার বাড়তে থাকায় ব্যবহারকারীদের প্রকৃত পরিচয় নিশ্চিত করতে নতুন ভেরিফিকেশন ব্যবস্থা চালু করছে মেটা। ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে এই বিনামূল্যের সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা সেলফি ভিডিও দিয়ে নিজেদের পরিচয় যাচাই করতে পারবেন।

মেটা জানিয়েছে, নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীকে একটি ছোট ভিডিও সেলফি ধারণ করতে হবে। এরপর সেটি বিদ্যমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে। পরিচয় নিশ্চিত হলে প্রোফাইলে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে। পুরো প্রক্রিয়াটি বিনামূল্যে এবং সাধারণত কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হবে।

তবে ভেরিফিকেশনের জন্য ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং তাকে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে। প্রতারণা, জালিয়াতি বা ভুয়া পরিচয়ের সঙ্গে সংশ্লিষ্ট কোনো আচরণের প্রমাণ থাকলে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য বিবেচিত হবে না।

প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু দেশে এই সুবিধা চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে এটি বিশ্বের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারণ করা হবে।

ভেরিফায়েড ব্যাজ ব্যবহারকারীর প্রোফাইল, ফেসবুক মার্কেটপ্লেস, ডেটিং এবং বিভিন্ন গ্রুপে দেখা যাবে। ভবিষ্যতে ফিডে দেওয়া পোস্টেও এই ব্যাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

একবার পরিচয় যাচাই সম্পন্ন হলে ব্যবহারকারীর অ্যাকাউন্টের সঙ্গে ব্যাজটি যুক্ত থাকবে। এর জন্য কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হবে না।

আরও পড়ুন

স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, বঙ্গভবনে অফিস

তবে ভেরিফায়েড ব্যাজের অর্থ এই নয় যে ফেসবুক ওই ব্যক্তিকে অনুমোদন করছে বা তার বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দিচ্ছে। ব্যবহারকারীদের ফেসবুকের নীতিমালা, কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং বাণিজ্যিক নীতিমালা মেনে চলতে হবে।

প্রতিষ্ঠানটি বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সহজ হওয়ার সঙ্গে সঙ্গে অনলাইনে প্রকৃত মানুষের পরিচয় আলাদা করে চিহ্নিত করা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফেসবুক ভেরিফায়েডের মাধ্যমে ব্যবহারকারীদের অনলাইন যোগাযোগ, কেনাবেচা ও বিভিন্ন আলোচনায় আরও নিরাপদ অভিজ্ঞতা দেওয়াই লক্ষ্য।

ভোরের আকাশ/এনএস

ভুয়া পরিচয়ফেসবুকভেরিফিকেশন

শেয়ার করুন: