শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফেসবুকে হঠাৎ ‘অ্যাডভান্সড প্রোটেকশন’ বিপাকে ব্যবহারকারীরা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ৮:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে অসংখ্য ফেসবুক ব্যবহারকারী হঠাৎ করে তাদের অ্যাকাউন্টে লগইন করতে না পেরে বিপাকে পড়েছেন।

বহুল পরিচিত সোশ্যাল মিডিয়া ফেসবুক প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে হঠাৎ তাদের অ্যাকাউন্টে লগইন করতে না পেরে জটিলতার শিকার হয়েছেন। ফেসবুক ব্যবহারের সময় হঠাৎ এ ধরনের সমস্যায় অনেকেই আবার অ্যাকাউন্ট নষ্ট হলো কিনা, এ নিয়ে সাময়িক দ্বিধাদ্বন্দ্বে পড়েছিলেন।

সার্ভিস মনিটরিং সাইট ডাউনডিটেক্টর জানিয়েছে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল প্রায় ১০টার দিকে সমস্যার রিপোর্ট হঠাৎই বেড়ে যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যে শতাধিক ব্যবহারকারী এ ধরনের সমস্যার শিকার হয়েছেন বলে জানিয়েছেন। এটি ব্যবহারকারীর ট্র্যাকার গ্রাফে স্পষ্ট দেখা গেছে।

এছাড়া অনেক ব্যবহারকারী জানিয়েছেন, অন্য দিনের মতো স্বাভাবিকভাবেই ফেসবুক ব্যবহার করার সময় হঠাৎ করেই সামনে ‘অ্যাডভান্সড প্রোটেকশন’ নামের নতুন একটি নিরাপত্তা সেটিংস স্ক্রিনে ভেসে উঠে। এরপর আর লগইন প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি। কিছুক্ষণ পর অবশ্য ঠিক হয়েছে। তবে সাময়িক এই জটিলতার কারণে ব্যক্তিগত বার্তা আদান-প্রদান, পেজ ব্যবস্থাপনা ও ব্যবসায়িক কার্যক্রম কিছুটা বিঘ্ন হয়েছে।

ভোরের আকাশ/তা.কা

অ্যাডভান্সড প্রোটেকশনবিপাকেফেসবুক

শেয়ার করুন: