শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ২০২৬: কখন, কোথায় দেখা যাবে?

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৬ আগস্ট ২০২৬, ৬:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মহাকাশপ্রেমীদের জন্য অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে ২০২৬ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এ সময় চাঁদ সম্পূর্ণভাবে সূর্যকে আচ্ছাদিত করবে, ফলে ইউরোপের নির্দিষ্ট কিছু অঞ্চলে দিনের বেলাতেই কয়েক মিনিটের জন্য নেমে আসবে অন্ধকার।

২০২৪ সালের এপ্রিলের পর এটিই পৃথিবী থেকে দৃশ্যমান প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। স্পেনের আইবেরীয় উপদ্বীপে এক শতাব্দীরও বেশি সময় পর আবারও এমন বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা প্রত্যক্ষ করা যাবে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, গ্রহণের সময় চাঁদ পৃথিবীর তুলনামূলক কাছাকাছি অবস্থানে থাকায় সেটিকে স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় দেখাবে। এর ফলে পূর্ণগ্রাস পর্যায়ও তুলনামূলক দীর্ঘস্থায়ী হবে।

পূর্ণগ্রাসের পথটি আর্কটিক মহাসাগর থেকে শুরু হয়ে পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম আইসল্যান্ড, উত্তর-পূর্ব পর্তুগালের সীমিত এলাকা এবং উত্তর স্পেনের ওপর দিয়ে অতিক্রম করবে। স্পেনের লিওন, বুর্গোস, ভ্যালেন্সিয়া, সারাগোসা ও পালমা শহরে পূর্ণগ্রাস দেখা যাবে। স্থানীয় সময় রাত ৮টা ৩২ থেকে ৮টা ৩৩ মিনিটের মধ্যে গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। রাজধানী মাদ্রিদে সূর্যের প্রায় ৯৯ শতাংশ অংশ ঢেকে যাবে। এছাড়া আইসল্যান্ডের রেখিয়াভিক ও ইসাফজোরদুরেও দিনের শেষ ভাগে পূর্ণগ্রাস দৃশ্যমান হবে।

আরও পড়ুন

প্রেমিকের নামেই নোরার মুখে লাজুক হাসি

ইউরোপের অন্যান্য অঞ্চল এবং উত্তর আমেরিকার কিছু অংশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। তবে ভারতীয় উপমহাদেশে ঘটনাটি মধ্যরাতের পর সংঘটিত হওয়ায় বাংলাদেশসহ এ অঞ্চল থেকে সূর্যগ্রহণটি সরাসরি দেখা সম্ভব হবে না।

এদিকে একই রাতে আকাশে পারসেইড উল্কাবৃষ্টি সর্বোচ্চ সক্রিয় অবস্থায় থাকবে। ফলে যেসব অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে, তারা সূর্যগ্রহণের পাশাপাশি গভীর রাতে উল্কাবৃষ্টির মনোমুগ্ধকর দৃশ্যও উপভোগ করতে পারবেন।

যারা সরাসরি সূর্যগ্রহণ দেখতে পারবেন না, তাদের জন্য ইউরোপীয় মহাকাশ সংস্থা তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সরাসরি সম্প্রচার করবে।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

শেয়ার করুন: