শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফুটবল উন্মাদনায় হোয়াটসঅ্যাপে নতুন অভিজ্ঞতা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৬ জুন ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ নামে পরিচিত এই বৈশ্বিক আসরকে ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে উন্মাদনা। প্রিয় দল ও তারকা খেলোয়াড়দের নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে চলছে প্রাণবন্ত আলোচনা ও বিতর্ক। পাশাপাশি জার্সি কেনার ব্যস্ততার সঙ্গে বিশ্বকাপের নানা আয়োজন, দলগুলোর প্রস্তুতি এবং সম্ভাবনা নিয়েও চলছে ব্যাপক আলোচনা।

এই বিশ্বকাপ উপলক্ষে কোটি কোটি ফুটবলপ্রেমীর জন্য এবার নতুন সুসংবাদ বয়ে এনেছে হোয়াটসঅ্যাপ। ফুটবল বিশ্বকাপকে আরও উপভোগ্য করার জন্য একাধিক নতুন ফিচার চালু করেছে জনপ্রিয় এই চ্যাটিং এবং মিডিয়া শেয়ারিং অ্যাপ। জনপ্রিয় ক্রীড়া সামগ্রী নির্মাতা অ্যাডিডাসের সঙ্গে যৌথভাবে আনা এই আপডেটগুলোর লক্ষ্য হলো বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য টুর্নামেন্টের উন্মাদনাকে আরও আকর্ষণীয় করে তোলা।

বিশ্বকাপ ফুটবল ঘিরে হোয়াটসঅ্যাপের নতুন চার ফিচার—

অ্যানিমেশন বল

এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে রেকর্ড ৪৮ দল। টুর্নামেন্টের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওনডা’ তৈরি করেছে অ্যাডিডাস। সেই বলকেই বিশেষ ডিজিটাল অভিজ্ঞতার অংশ হিসেবে হোয়াটসঅ্যাপে যুক্ত করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা ফুটবল ইমোজি পাঠালে বা ফুটবল রিঅ্যাকশন ব্যবহার করলে স্ক্রিনে বিশেষ অ্যানিমেশন দেখতে পাবেন, যেখানে ম্যাচ বলটি লাফাতে দেখা যাবে।

বিশেষ থিমের স্টিকার প্যাক

শুধু চ্যাটেই নয়, ভিডিও কলেও যুক্ত হয়েছে নতুন ফুটবল-ভিত্তিক ভিজ্যুয়াল ইফেক্ট। এর ফলে বন্ধু বা পরিবারের সঙ্গে ম্যাচ নিয়ে আলোচনা আরও প্রাণবন্ত হয়ে উঠবে। পাশাপাশি ফুটবলপ্রেমীদের আবেগ প্রকাশের জন্য চালু করা হয়েছে বিশেষ থিমের স্টিকার প্যাক। গোল উদযাপন, পেনাল্টি মিস, বিতর্কিত সিদ্ধান্ত কিংবা ম্যাচের নানা মুহূর্ত সহজেই স্টিকারের মাধ্যমে শেয়ার করা যাবে।

ফুটবল ডিরেক্টরি

টুর্নামেন্টকে কেন্দ্র করে হোয়াটসঅ্যাপ চালু করেছে একটি বিশেষ ‘ফুটবল ডিরেক্টরি’। এখানে প্রিয় দলের আপডেট, লাইভ স্কোর, ম্যাচ কাউন্টডাউন, হাইলাইটস এবং পর্দার আড়ালের বিভিন্ন তথ্য একসঙ্গে পাওয়া যাবে। এছাড়া চ্যানেল অ্যাডমিনরা এখন তাদের আপডেট সরাসরি স্ট্যাটাস হিসেবেও প্রকাশ করতে পারবেন।

খেলার আপডেট

আরও পড়ুন

প্রযুক্তি খাতে নতুন মাইলফলক, গুগলের বড় আর্থিক চুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মেটা এআইয়ের সাহায্যে ব্যবহারকারীরা পয়েন্ট টেবিল, খেলোয়াড়দের পরিসংখ্যান এবং কাছাকাছি কোথায় ম্যাচ দেখার ব্যবস্থা রয়েছে, সে সম্পর্কেও দ্রুত তথ্য জানতে পারবেন।

অবশ্য, নতুন ফিচার যুক্ত হলেও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। মেটার দাবি, ব্যবহারকারীদের ব্যক্তিগত চ্যাট ও কল আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুরক্ষায় থাকবে। বিশ্বকাপের উত্তেজনাকে আরও সামাজিক, ইন্টারঅ্যাকটিভ এবং উপভোগ্য করে তুলতেই হোয়াটসঅ্যাপের এই নতুন উদ্যোগ বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

ভোরের আকাশ/জেআ

বিশ্বকাপ ফুটবলহোয়াটসঅ্যাপফিফা

শেয়ার করুন: