শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ধুমধাম করে বিয়ে করল দুই রোবট, তাকিয়ে বিশ্ব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ধুমধাম করে বিয়ে করল দুই রোবট, তাকিয়ে বিশ্ব
ধুমধাম করে বিয়ে করল দুই রোবট, তাকিয়ে বিশ্ব

প্রযুক্তির উৎকর্ষের নতুন এক দৃষ্টান্ত স্থাপন করল রাশিয়া। দেশটির রাজধানী মস্কোর পুশকিন লাইব্রেরিতে প্রথমবারের মতো দুই হিউম্যানয়েড রোবটের প্রতীকী বিয়ের আয়োজন করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর এই আয়োজন ইতোমধ্যেই বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া দুই রোবটের নাম রবার্ট ও মাটিল্ডা। এর আগে তাদের সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে প্রদর্শন করা হয়েছিল। রবার্টকে একজন অফিসকর্মী ও ব্লগারের আদলে এবং মাটিল্ডাকে একজন ব্যালে নৃত্যশিল্পীর আদলে তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে ছিল বিয়ের শপথ গ্রহণ, ব্রেসলেট বিনিময়সহ নানা আনুষ্ঠানিকতা। পুরো আয়োজনের আকর্ষণ বাড়িয়ে দেয় একটি রোবট কুকুর, যা বিয়ের ব্রেসলেট বহন করে নিয়ে আসে। এআই-নির্ভর সংলাপের মাধ্যমে রোবট দুটি একে অপরের কাছে শপথ নেয়। পরে সঞ্চালক তাদের প্রতীকীভাবে ‘রোবট দম্পতি’ হিসেবে ঘোষণা করেন।

তবে এটি কোনো আইনগত বিয়ে নয়। রোবট নির্মাতা প্রতিষ্ঠান আইটি-ইম্পেরিয়াল জনসাধারণের সামনে হিউম্যানয়েড রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি তুলে ধরতেই এ আয়োজন করেছে।

আয়োজকদের মতে, ভবিষ্যতে রোবট শুধু শিল্পকারখানায় নয়, মানুষের দৈনন্দিন জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সম্ভাবনার দিকেই মানুষের দৃষ্টি আকর্ষণ করাই ছিল তাদের উদ্দেশ্য।

বর্তমানে টেসলার অপ্টিমাস, ফিগার এআই, ইউনিট্রি এবং বোস্টন ডাইনামিকসসহ বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মানুষের মতো চলাফেরা ও কাজ করতে সক্ষম রোবট তৈরিতে কাজ করছে। প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে এমন রোবট তৈরি হচ্ছে, যাদের চেহারা ও অভিব্যক্তিও মানুষের মতো বাস্তবসম্মত। যদিও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এসব প্রযুক্তির ব্যাপক ব্যবহার শুরু হতে এখনও কিছুটা সময় লাগবে, তবুও রাশিয়ার এই আয়োজন রোবোটিক্স ও এআই প্রযুক্তির দ্রুত অগ্রযাত্রারই ইঙ্গিত দিচ্ছে।

ভোরের আকাশ/এনএ

এআই রোবটধুমধাম

শেয়ার করুন: