শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মার্কিন বিনিয়োগকারীদের হাতে আসছে টিকটকের নিয়ন্ত্রণ

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মার্কিন বিনিয়োগকারীদের হাতে আসছে টিকটকের নিয়ন্ত্রণ
মার্কিন বিনিয়োগকারীদের হাতে আসছে টিকটকের নিয়ন্ত্রণ

টিকটকের মার্কিন শাখার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান। এতে নেতৃত্ব দিচ্ছে ওরাকল, সিলভার লেক ও আন্দ্রেসেন হরোভিৎস। বিষয়টি প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

মাদ্রিদে অনুষ্ঠিত ওয়াশিংটন-বেইজিং আলোচনা থেকে টিকটকের জন্য একটি নতুন কাঠামোর খসড়া তৈরি হয়েছে। এই খসড়া অনুযায়ী, মার্কিন বিনিয়োগকারীরা প্রায় ৮০ শতাংশ শেয়ার পাবেন, আর বাকি ২০ শতাংশ থাকবে চীনা শেয়ারহোল্ডারদের হাতে।

এরই মধ্যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইটড্যান্সকে টিকটকের মার্কিন সম্পদ বিক্রির সময়সীমা ৯০ দিন বাড়িয়ে ১৬ ডিসেম্বর পর্যন্ত দিয়েছেন। ফলে প্রতিষ্ঠানটির জন্য চুক্তি সম্পন্ন করার সময়সীমা বৃদ্ধি পেয়েছে।

সূত্র জানিয়েছে, আলোচনার প্রক্রিয়া ৩০-৪৫ দিনের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা, এবং এই সময়ের মধ্যে টিকটকের ক্লাউড সেবা ওরাকলের মাধ্যমে চালু থাকবে।

এ ঘটনায় মার্কিন বিনিয়োগকারীদের নিয়ন্ত্রণে আসার মাধ্যমে টিকটকের মার্কিন কার্যক্রমে নতুন দিকনির্দেশনা ও নিরাপত্তা কাঠামো তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

ভোরের আকাশ // হ.র

টিকটক

শেয়ার করুন: