শিরোনাম
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরবিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দর

এক তরুণের ছোট্ট উদ্যোগ, এখন প্রতি মাসে কোটি মানুষের ভরসা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মাত্র দুটি পিডিএফ ফাইল একসঙ্গে জোড়া দিতে গিয়ে বিরক্ত হয়েছিলেন এক তরুণ। সহজ একটি কাজ করতে গিয়ে ২০ মিনিটের বেশি সময় ব্যয় করেও খুঁজে পাচ্ছিলেন না সুবিধাজনক সমাধান। সেই বিরক্তি থেকেই তাঁর মাথায় আসে নতুন একটি ওয়েবসাইট তৈরির ভাবনা। যেখানে যে কেউ সহজেই পিডিএফ ফাইল সম্পাদনা ও প্রয়োজনীয় পরিবর্তন করতে পারবেন। সেই ছোট উদ্যোগই একসময় হয়ে ওঠে বিশ্বের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট ‘আইলাভপিডিএফ’ (iLovePDF)।

ওই তরুণের নাম মার্কো গ্রসি। তিনি স্পেনের বার্সেলোনার বাসিন্দা। পেশায় সফটওয়্যার ডেভেলপার ও ডিজাইনার।

২০১০ সালে দুটি পিডিএফ ফাইল একত্র করার সময় সমস্যায় পড়েন মার্কো। প্রযুক্তিগত দক্ষতা থাকা সত্ত্বেও কাজটি সম্পন্ন করতে তাঁর ২০ মিনিটের বেশি সময় লেগেছিল। তখনই তাঁর মনে প্রশ্ন জাগে, প্রযুক্তি সম্পর্কে ভালো ধারণা থাকা সত্ত্বেও যদি তাঁর এতটা সমস্যা হয়, তাহলে সাধারণ ব্যবহারকারীদের পরিস্থিতি কী?

এই ভাবনা থেকেই তৈরি করেন iLovePDF। শুরুতে এটি ছিল নিজের প্রয়োজন মেটানোর জন্য তৈরি করা ছোট একটি প্রকল্প। তবে ধীরে ধীরে বিভিন্ন দেশের মানুষ ওয়েবসাইটটি ব্যবহার করতে শুরু করেন। বাড়তে থাকে এর জনপ্রিয়তা।

ওয়েবসাইটটিতে পিডিএফ ফাইল একত্র করা (Merge), আলাদা করা (Split), ফাইলের আকার ছোট করা (Compress) এবং বিভিন্ন ফরম্যাটে রূপান্তরের মতো কাজ সহজেই করা যায়। ফলে পিডিএফ নিয়ে কাজ করা ব্যবহারকারীদের কাছে এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।

২০১৭ সাল পর্যন্ত মার্কো নিজেই বাড়িতে বসে ওয়েবসাইটটি পরিচালনা করতেন। পরে ব্যবহারকারীর সংখ্যা বাড়তে থাকায় প্রথম কর্মী নিয়োগ দেন তিনি। এভাবেই একক উদ্যোগ থেকে ধীরে ধীরে প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে iLovePDF।

২০২৪ সালের অক্টোবরে ওয়েবসাইটটিতে প্রায় ১৫ কোটি ভিজিট হয়েছিল। সে সময় বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ৫০টি ওয়েবসাইটের তালিকাতেও জায়গা করে নেয় iLovePDF।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

উল্লেখযোগ্য বিষয় হলো, বাইরের কোনো বিনিয়োগকারী ছাড়াই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন মার্কো। ২০২৪ সালে স্পেনের সংবাদমাধ্যম *এল পাইস*কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর প্রতিষ্ঠান কেনার প্রস্তাব এলেও সেগুলো খুলে দেখেন না। নিজের প্রতিষ্ঠান পরিচালনা করেই তিনি সন্তুষ্ট।

বর্তমানে iLovePDF-এ অনেক সেবা বিনা মূল্যে ব্যবহার করা যায়। পাশাপাশি আরও উন্নত সুবিধা পেতে রয়েছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন। মাত্র দুটি পিডিএফ ফাইল জোড়া দিতে গিয়ে তৈরি হওয়া একটি ছোট উদ্যোগ যে বিশ্বজুড়ে কোটি মানুষের দৈনন্দিন কাজের অংশ হয়ে উঠতে পারে, iLovePDF তারই উদাহরণ।

ভোরের আকাশ/জেআ

ওয়েবসাইটজনপ্রিয়সফটওয়্যার

শেয়ার করুন: