শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বৃষ্টির পানিতে ভিজলে কি স্মার্টফোনের ক্ষতি হয়? জানুন করণীয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টানা বর্ষণে বাইরে বের হলে স্মার্টফোন বৃষ্টির পানিতে ভিজে যাওয়ার ঝুঁকি থাকে। অনেকেই ভাবেন, সামান্য পানি লাগলে তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির পানি স্মার্টফোনের অভ্যন্তরীণ যন্ত্রাংশের মারাত্মক ক্ষতি করতে পারে, বিশেষ করে ফোনটি যদি পানিরোধী না হয়।

বৃষ্টির পানি ফোনের চার্জিং পোর্ট, স্পিকার বা অন্যান্য খোলা অংশ দিয়ে ভেতরে ঢুকে মাদারবোর্ডে শর্ট সার্কিট তৈরি করতে পারে। এতে ফোন হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, ডিসপ্লেতে সমস্যা, ক্যামেরা ঝাপসা হওয়া কিংবা ব্যাটারির স্থায়ী ক্ষতির মতো জটিলতা দেখা দিতে পারে। দীর্ঘ সময় ভেজা অবস্থায় থাকলে ধাতব অংশে মরিচাও ধরতে পারে।

যেসব ভুল করবেন না

  • ভেজা অবস্থায় ফোন চার্জে দেবেন না।
  • হেয়ার ড্রায়ার দিয়ে অতিরিক্ত গরম করে শুকানোর চেষ্টা করবেন না।
  • ফুঁ দিয়ে পানি বের করার চেষ্টা করবেন না।
  • চালের মধ্যে ফোন রেখে শুকানোর প্রচলিত পদ্ধতির ওপর নির্ভর করবেন না।

ফোন ভিজে গেলে করণীয়

ফোনটি দ্রুত বন্ধ করে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। এরপর ছায়াযুক্ত ও বাতাস চলাচল করে এমন স্থানে রেখে স্বাভাবিকভাবে শুকাতে দিন। পানি বেশি ঢুকে গেলে নিজে চালু করার চেষ্টা না করে দ্রুত অনুমোদিত সার্ভিস সেন্টারে নেওয়াই সবচেয়ে নিরাপদ।

বিশেষজ্ঞদের পরামর্শ, বর্ষাকালে বাইরে বের হলে স্মার্টফোন জলরোধী পাউচ বা জিপলক ব্যাগে রাখলে পানিজনিত ক্ষতির ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

ভোরের আকাশ/এনএ

 

বৃষ্টির শঙ্কাস্মার্টফোন আগুন

শেয়ার করুন: