ফেসবুকের নতুন আপডেটে কনটেন্ট মনিটাইজেশন হবে আরও সহজ

ফেসবুক সম্প্রতি জানিয়েছে, তাদের নতুন আপডেটে মাত্র দুটি শর্ত পূরণ করলেই ব্যবহারকারীরা পেজের কনটেন্ট মনিটাইজেশন সুবিধা পেতে পারবেন।
শর্তগুলো হলো:
১. ভিডিও ভাইরাল করা:
- লং বা শর্ট যেকোনো ভিডিও হতে পারে।
- ভিডিও ভাইরাল হলে পেজের ফলোয়ার ও ওয়াচ টাইম বৃদ্ধি পায়।
- ভাইরাল ভিডিও থেকে এঙ্গেজমেন্ট বাড়লে মনিটাইজেশন সুবিধা প্রায় নিশ্চিত।
২. নিয়মিত সক্রিয় থাকা:
- প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে।
- নিয়মিত আপডেটের মাধ্যমে ফেসবুক পেজকে ‘অ্যাক্টিভ’ হিসেবে দেখা হয়।
- সক্রিয় পেজ দ্রুত মনিটাইজেশন সুবিধা পায়।
ফেসবুক বিশেষজ্ঞরা জানিয়েছেন, যারা মাত্র একটি ভাইরাল ভিডিও করেছেন এবং নিয়মিত ভিডিও আপলোড করছেন, তাদের পেজে মনিটাইজেশন দ্রুত চালু হয়েছে।
এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ফেসবুক পেজ থেকে আয়ের সুযোগ পেতে পারবে।
ভোরের আকাশ // হ.র