শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে ডিজিটাল লেনদেনে নতুন যুগ, গুগল পে এর সূচনা

ডিজিটাল ডেস্ক

প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে ডিজিটাল লেনদেনে নতুন যুগ, গুগল পে এর সূচনা
বাংলাদেশে ডিজিটাল লেনদেনে নতুন যুগ, গুগল পে এর সূচনা

বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গুগল পে সেবা। আপাতত এটি শুধুমাত্র সিটি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীদের (ভিসা ও মাস্টার কার্ড) জন্য সীমাবদ্ধ। এর মাধ্যমে তারা দেশ-বিদেশে দ্রুত ও নিরাপদ ডিজিটাল লেনদেন করতে পারবেন।

বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত গুগল পে হলো একটি ডিজিটাল ওয়ালেট ও মোবাইল পেমেন্ট সেবা, যা স্মার্টফোনের মাধ্যমে 'ট্যাপ অ্যান্ড পে' সুবিধা সহ নিরাপদ লেনদেন নিশ্চিত করে। যদিও বাংলাদেশে এটি আগেই চালু ছিল না, সম্প্রতি সিটি ব্যাংক এই সেবা চালু করে দেশের ফিনটেক সেক্টরে একটি বড় অগ্রগতি ঘটিয়েছে।

সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকরা অ্যান্ড্রয়েড ফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করে তাদের সিটি ব্যাংক কার্ড অ্যাপে যুক্ত করতে পারবেন। এরপর এনএফসি প্রযুক্তি সমর্থিত দোকানে ‘ট্যাপ অ্যান্ড পে’ পেমেন্টসহ অনলাইন শপিং, সাবস্ক্রিপশন ও ইন-অ্যাপ পারচেজেও এটি ব্যবহার করা যাবে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলবে। যদিও বর্তমানে সেবা কেবল সিটি ব্যাংকের গ্রাহকদের সীমাবদ্ধ, ভবিষ্যতে অন্যান্য ব্যাংকও এতে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গুগল পে ব্যবহার করার নিয়ম
অ্যান্ড্রয়েড ফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন।
অ্যাপে ‘Add a Card’ অপশনে গিয়ে সিটি ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড যুক্ত করুন।
ভেরিফিকেশন সম্পন্ন হলে পেমেন্টের জন্য প্রস্তুত হবেন।
সিটি ব্যাংক ২৪/৭ গ্রাহক সহায়তা সেবা দিয়ে ব্যবহারকারীদের সহযোগিতা করবে।

শুধুমাত্র সিটি ব্যাংক কার্ডধারীরাই এখন সুবিধা পাবেন।
গুগল পে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনেই ব্যবহারযোগ্য।
অন্যান্য ব্যাংক যুক্ত হলে ব্যবহারের সুযোগ বাড়বে।

গুগল পে ব্যবহার করতে এনএফসি প্রযুক্তি সমর্থিত অ্যান্ড্রয়েড ফোন থাকা প্রয়োজন, যা বাংলাদেশের অনেক ব্যবহারকারীর ফোনে নেই। এছাড়া অনেক দোকান ও প্রতিষ্ঠান এখনো এনএফসি পেমেন্ট গ্রহণে সক্ষম নয়। প্রযুক্তির কম গ্রহণযোগ্যতা ও সচেতনতার অভাব এই সেবার বিস্তারে বাধা হয়ে দাঁড়িয়েছে।

ভোরের আকাশ//হ.র

গুগল পেডিজিটাল বাংলাদেশ

শেয়ার করুন: