শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যে ৬ উপায়ে ফোনের ব্যাটারি ভালো রাখবেন

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ৪ আগস্ট ২০২৫, ৫:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যে ৬ উপায়ে ফোনের ব্যাটারি ভালো রাখবেন
যে ৬ উপায়ে ফোনের ব্যাটারি ভালো রাখবেন

প্রযুক্তিনির্ভর জীবনে মোবাইল ফোন এখন অবিচ্ছেদ্য অংশ। ঘুম থেকে ওঠার অ্যালার্ম, অফিসের কাজ, যোগাযোগ, ছবি তোলা, ভিডিও দেখা থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজে স্মার্টফোন ব্যবহার করি আমরা। ফলে ফোনের কর্মক্ষমতা ঠিক রাখা যেমন জরুরি, তেমনি এর ব্যাটারির স্বাস্থ্যও রক্ষা করা দরকার।

অনেক সময় দেখা যায়, চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে কিংবা ব্যাটারি ঠিকমতো কাজ করছে না। এমন পরিস্থিতিতে অনেকেই নতুন ফোন কেনার কথা ভাবেন, যদিও সচেতন হলে এই সমস্যা সহজেই এড়ানো সম্ভব। এ নিয়ে সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট।

চলুন জেনে নিই, কীভাবে ছয়টি সহজ অভ্যাস বদলে ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখা যায়:

১. ২০ শতাংশ চার্জের নিচে নামলে তবেই চার্জ দিন
সাধারণত স্মার্টফোনে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। এই ব্যাটারির আয়ু ধরে রাখতে ‘চার্জ সাইকেল’ মেনে চলা জরুরি। ফোনের চার্জ ২০ শতাংশের নিচে নামলে চার্জে দিন এবং ৮০ শতাংশ পূর্ণ হলেই খুলে ফেলুন। এতে ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকে।

২. ধীরে চার্জ হওয়া বেশি উপকারী
ব্যাটারির জন্য ধীরগতির চার্জিং নিরাপদ। যদিও ব্যস্ত সময়ে ফাস্ট চার্জার ব্যবহার করা যায়, তবে নিয়মিত এই ধরনের চার্জার ব্যবহার করলে ব্যাটারির উপর চাপ পড়ে। তাই প্রয়োজন ছাড়া দ্রুত চার্জিং থেকে বিরত থাকাই ভালো।

৩. ১০০ শতাংশ চার্জ হলেও প্লাগে রেখে দেবেন না
অনেকেই রাতভর ফোন চার্জে দিয়ে রাখেন। চার্জ ১০০ শতাংশ পূর্ণ হওয়ার পরও প্লাগ সংযুক্ত থাকলে ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ে, যা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে। তাই চার্জ পূর্ণ হলে সঙ্গে সঙ্গে ফোনটি চার্জ থেকে খুলে নেওয়া উচিত।

৪. চার্জ একেবারে শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না
অনেক সময় ব্যবহার করতে করতে ফোন একেবারে বন্ধ হয়ে যায়। বারবার এমন হলে ব্যাটারির উপর নেতিবাচক প্রভাব পড়ে। তাই চেষ্টা করুন, চার্জ একেবারে শূন্যে নামার আগেই ফোন চার্জে দেওয়ার।

৫. অতিরিক্ত গরম হওয়া ব্যাটারির জন্য ক্ষতিকর
ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে ব্যাটারির কার্যক্ষমতা দ্রুত কমে যায়। বিশেষ করে ৩২ ডিগ্রি সেলসিয়াস বা ৯০ ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপমাত্রা হলে তা ক্ষতিকর। তবে খুব বেশি ঠান্ডাও (যেমন বরফপূর্ণ পরিবেশ) ফোনের জন্য উপযুক্ত নয়।

৬. ব্যাটারি খারাপ মানেই নতুন ফোন নয়
অনেকেই মনে করেন, ব্যাটারি নষ্ট হলে নতুন ফোন কেনা ছাড়া উপায় নেই। কিন্তু বাস্তবে চাইলে পুরোনো ফোনে নতুন ব্যাটারি বদলে নেওয়া যায়। নির্ভরযোগ্য সার্ভিস সেন্টার কিংবা ফোন কোম্পানির অনুমোদিত দোকানে গিয়েই তা সম্ভব।

আজকের দিনে ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি হয়ে উঠেছে ব্যক্তিগত সহচর। তাই ফোন ও ব্যাটারির যত্নে কিছু অভ্যাস বদলালেই ফোনের আয়ু বাড়ানো সম্ভব।
ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: