ল্যাপটপের ব্যাটারি দ্রুত শেষ? জেনে নিন ৬টি সাধারণ ভুল

প্রচুর ল্যাপটপে ব্যবহার হয় পুনরায় চার্জযোগ্য লিথিয়াম আয়ন ব্যাটারি। তবে দৈনন্দিন কিছু সাধারণ ভুলের কারণে ব্যাটারির ক্ষমতা দ্রুত কমতে পারে। এতে ল্যাপটপ দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে পারে না।
বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীরা প্রায়শই নিম্নলিখিত ভুলগুলো করেন, যা ব্যাটারির আয়ু কমিয়ে দেয়—
১. চার্জ থাকলেও চার্জ দেওয়া
ল্যাপটপের ব্যাটারিতে যথেষ্ট চার্জ থাকলেও নিয়মিত চার্জ দেওয়া হয়। এতে ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ে। সমাধান হিসেবে ব্যাটারি চার্জ ২০ শতাংশের নিচে নামার আগে চার্জ দিতে হবে এবং ৮০–৯০ শতাংশে চার্জ শেষ করতে হবে।
২. আসল চার্জার ব্যবহার না করা
নির্মাতার তৈরি চার্জারের বদলে ভিন্ন বা নকল চার্জার ব্যবহার করলে সঠিক ভোল্টেজ না পাওয়ায় ব্যাটারির ক্ষতি হয়। তাই সর্বদা আসল চার্জার ব্যবহার করা গুরুত্বপূর্ণ।
৩. ভুল ব্যবহারপদ্ধতি
বিছানা বা কম্বলের ওপর ল্যাপটপ ব্যবহার করলে কুলিং ফ্যান ঠিকমতো কাজ করে না। ফলে ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশ অতিরিক্ত গরম হয়। সমতল ও শক্ত জায়গায় ল্যাপটপ ব্যবহার করতে হবে যাতে তাপ সহজে বের হয়।
৪. পাওয়ার সেভার মোড ব্যবহার না করা
পাওয়ার সেভার মোড ব্যবহার করলে চার্জ কম খরচ হয় এবং ব্যাটারির ওপর চাপ কম পড়ে। নিয়মিত ব্যবহার না করলে চার্জ দ্রুত শেষ হয় এবং বারবার চার্জ দেওয়ার ফলে ব্যাটারির আয়ু কমে যায়।
৫. ব্যাটারি পুরোপুরি খালি করা
প্রায়শই চার্জার না থাকায় ব্যবহারকারীরা ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ করে নেন। এটি ব্যাটারির আয়ু দ্রুত কমিয়ে দেয়।
৬. সফটওয়্যার হালনাগাদ না করা
অপারেটিং সিস্টেম ও ড্রাইভার নিয়মিত হালনাগাদ না করলে ব্যাটারির কার্যকারিতা কমে যায়। নিয়মিত আপডেট করলে ব্যাটারি সঠিকভাবে ব্যবহার হয় এবং চাপও কম পড়ে।
ব্যবহারকারীদের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ, এই ভুলগুলো এড়িয়ে চললে ল্যাপটপের ব্যাটারির আয়ু অনেকটা দীর্ঘায়িত করা সম্ভব।
সূত্র: নিউজ ১৮
ভোরের আকাশ//হ.র