শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্বপ্ন দিচ্ছে সাশ্রয়ের দারুণ সুযোগ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ৭:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রতিদিনের বাজারে ছোট ছোট সাশ্রয় মাস শেষে পরিবারের বাজেটে বড় স্বস্তি এনে দিতে পারে। চাল, ডাল, দুধ, আটা ও রান্নার তেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যে কয়েক টাকা কম খরচও মাসিক ব্যয়ে ইতিবাচক প্রভাব ফেলে। বিশেষ ছাড় থাকলে সেই সাশ্রয়ের পরিমাণ আরও বাড়ে।

চলতি সপ্তাহে ক্রেতাদের দৈনন্দিন প্রয়োজনকে গুরুত্ব দিয়ে বিভিন্ন নিত্যপণ্যে বিশেষ মূল্যছাড় দিয়েছে দেশের অন্যতম বৃহৎ রিটেইল চেইনশপ স্বপ্ন।

ছাড়ের তালিকায় ক্রেতাদের নজর কাড়ছে গুঁড়া দুধ। ৫০০ গ্রাম ফ্রেশ ও পুষ্টি পাউডার মিল্ক ৬০ টাকা কমে ৪২০ টাকায় পাওয়া যাচ্ছে। একইভাবে ১ কেজি ফ্রেশ ও পুষ্টি ফুল ক্রিম মিল্ক পাউডারের দাম ১২৫ টাকা কমিয়ে ৮২৫ টাকা করা হয়েছে।

নিত্যপণ্যের তালিকায় গুরুত্বপূর্ণ আটা। ২ কেজি পুষ্টি আটা ১৩০ টাকা থেকে ৩১ টাকা কমে ৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২ কেজি এসিআই পিওর আটায় ২৫ টাকা ছাড় দিয়ে দাম রাখা হয়েছে ১০৫ টাকা।

চালের বাজারেও রয়েছে বিশেষ মূল্যছাড়। খোলা মিনিকেট প্রিমিয়াম (জিরাশাইল) চাল কেজিতে ৭ টাকা কমে ৭২ টাকার পরিবর্তে ৬৫ টাকায় পাওয়া যাচ্ছে। ১ কেজি রূপচাঁদা চিনিগুড়া চালে ২০ টাকা ছাড় দিয়ে দাম রাখা হয়েছে ২১০ টাকা।

রান্নার অন্যতম প্রয়োজনীয় উপকরণ রাইস ব্র্যান অয়েলেও রয়েছে ছাড়। ৫ লিটার এসিআই নিউট্রিলাইফ রাইস ব্র্যান অয়েল ১২০ টাকা কমে ১ হাজার ৪০ টাকা এবং ৫ লিটার ফরচুন রাইস ব্র্যান অয়েল ১২৫ টাকা কমে ১ হাজার ৮৫ টাকায় পাওয়া যাচ্ছে। পাশাপাশি খোলা মসুর ডালে কেজিতে ১০ টাকা ছাড় দিয়ে দাম রাখা হয়েছে ৯০ টাকা।

বর্তমান বাজার পরিস্থিতিতে পরিবারের মাসিক ব্যয়ের বড় একটি অংশ খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটায় চলে যায়। তাই এসব পণ্যে কিছুটা সাশ্রয়ও মাস শেষে মোট ব্যয়ের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন

অফিসে সুনাম ও আত্মবিশ্বাস বাড়াবে যে ৫ অভ্যাস

আধুনিক খুচরা বিক্রয়ব্যবস্থায় পণ্যের মান ও সহজলভ্যতার পাশাপাশি প্রতিযোগিতামূলক ও সাশ্রয়ী মূল্য নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় বাজার পরিস্থিতি ও ভোক্তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময়ে বিশেষ মূল্যছাড় ও অফার দিয়ে আসছে স্বপ্ন।

প্রতিষ্ঠানটির দাবি, কৃষিখামার থেকে স্টোর পর্যন্ত শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার কারণে বাজার পরিস্থিতির মধ্যেও ক্রেতাদের সুবিধার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলনামূলক সাশ্রয়ী দামে সরবরাহ করা সম্ভব হচ্ছে।

ভোরের আকাশ/জেআ

স্বপ্ন

শেয়ার করুন: