শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গুগল আনছে পিক্সেল ১১ সিরিজ, লঞ্চ আগস্টে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ জুলাই ২০২৬, ৭:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রযুক্তিপণ্য নির্মাতা গুগল তাদের নতুন পিক্সেল স্মার্টফোন উন্মোচনের তারিখ ঘোষণা করেছে। আগামী ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে ‘মেড বাই গুগল’ ইভেন্ট। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, এই আয়োজনেই আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে বহুল প্রতীক্ষিত পিক্সেল ১১ সিরিজের নতুন স্মার্টফোন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, গুগল ইতোমধ্যে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছে। তবে নতুন ডিভাইসগুলোর বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

বিভিন্ন প্রযুক্তি প্রতিবেদনে বলা হয়েছে, পিক্সেল ১১ সিরিজে নকশাগত পরিবর্তন আনতে পারে গুগল। নতুন সোনালি রঙের সংস্করণসহ কয়েকটি ভিন্ন রঙে ফোনগুলো বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

গুঞ্জন অনুযায়ী, সাধারণ পিক্সেল ১১ মডেলে ডিসপ্লের চারপাশের বেজেল আরও সরু করা হতে পারে। পাশাপাশি পেছনের ক্যামেরা মডিউলেও পরিবর্তন দেখা যেতে পারে।

পিক্সেল ১১ প্রো আগের সংস্করণের তুলনায় কিছুটা পাতলা হতে পারে। এছাড়া ভাঁজযোগ্য পিক্সেল ১১ প্রো ফোল্ড মডেলেও নতুন ক্যামেরা বিন্যাস ও হালকা নকশা যুক্ত হওয়ার কথা শোনা যাচ্ছে।

আরও পড়ুন

প্রকৃতির অপরূপ রূপে সাজানো পাহাড়ি চিংড়ি ঝরনা

তবে নতুন সিরিজে একটি পরিবর্তন ব্যবহারকারীদের জন্য ব্যয় বাড়াতে পারে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, পিক্সেল ১১ সিরিজে ১২৮ জিবি স্টোরেজ সংস্করণ বাদ দিয়ে সরাসরি ২৫৬ জিবি সংস্করণ থেকে শুরু করা হতে পারে। ফলে ফোনের প্রাথমিক দাম কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত বছর ২০ আগস্ট একই অনুষ্ঠানে পিক্সেল ১০ সিরিজ উন্মোচন করেছিল গুগল। ওই আয়োজনে প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন সুবিধা, ভাঁজযোগ্য স্মার্টফোন, স্মার্টঘড়ি ও নতুন তারবিহীন ইয়ারবাডও বাজারে আনার ঘোষণা দিয়েছিল।

ভোরের আকাশ/জেআ

স্মার্টফোনঅ্যান্ড্রয়েড ফোনগুগল পিক্সেল

শেয়ার করুন: