শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গুগল ম্যাপস কি ভুল রাস্তা দেখাচ্ছে? এখনই বদলে নিন এই সেটিং

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গুগল ম্যাপস কি ভুল রাস্তা দেখাচ্ছে? এখনই বদলে নিন এই সেটিং
গুগল ম্যাপস কি ভুল রাস্তা দেখাচ্ছে? এখনই বদলে নিন এই সেটিং

অপরিচিত গন্তব্যে পৌঁছাতে কিংবা কাছাকাছি কোনো স্থান খুঁজে পেতে গুগল ম্যাপস এখন অনেকেরই নিত্যসঙ্গী। তবে অনেক সময় দেখা যায়, সবচেয়ে কম সময়ের পথ না দেখিয়ে অ্যাপটি তুলনামূলক দীর্ঘ বা যানজটপূর্ণ রুট দেখায়। এর পেছনে রয়েছে গুগল ম্যাপসের একটি ডিফল্ট সেটিং।

কেন এমন হয়?

গুগল ম্যাপসে 'Prefer Fuel-Efficient Routes' নামে একটি ফিচার রয়েছে। এটি চালু থাকলে অ্যাপটি এমন রুট বেছে নেয়, যেখানে জ্বালানি কম খরচ হবে। ফলে সময় কিছুটা বেশি লাগলেও জ্বালানি সাশ্রয়ী পথকে অগ্রাধিকার দেওয়া হয়।

দ্রুত রুট পেতে যা করবেন

আপনি যদি কম সময়ে গন্তব্যে পৌঁছাতে চান, তাহলে এই ফিচারটি বন্ধ করে দিতে পারেন।

যেভাবে বন্ধ করবেন:

  • গুগল ম্যাপস অ্যাপ খুলুন।
  • Settings-এ যান।
  • Navigation অপশনে প্রবেশ করুন।
  • নিচে স্ক্রল করে Prefer Fuel-Efficient Routes অপশনটি Off করে দিন।

এরপর থেকে গুগল ম্যাপস সাধারণত সবচেয়ে দ্রুততম রুটকে অগ্রাধিকার দেবে।

বিকল্প রুটও দেখে নিন

সেটিং পরিবর্তন না করলেও রুট বেছে নেওয়ার সময় ম্যাপে দেখানো বিকল্প পথগুলো দেখে নিতে পারেন। যে রুটের পাশে সবুজ পাতার (Leaf) চিহ্ন থাকে, সেটি জ্বালানি সাশ্রয়ী রুট। আর সময় ও দূরত্ব বিবেচনা করে আপনার জন্য সবচেয়ে সুবিধাজনক রুটটি নির্বাচন করতে পারেন।

আরও পড়ুন

প্রিয় মানুষের মন জিততে চান? অনুসরণ করুন এই ৮ অভ্যাস

ছোট এই সেটিং পরিবর্তনই আপনার যাত্রাকে আরও দ্রুত ও সুবিধাজনক করে তুলতে পারে।

ভোরের আকাশ/এনএ

 

ম্যাপসসেটিং

শেয়ার করুন: