ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে সতর্ক থাকুন: ৭ সহজ উপায়

আজকাল আমরা দৈনন্দিন জীবনের প্রায় সব কাজেই ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করি—দোকানে কেনাকাটা, অনলাইন অর্ডার, রেস্টুরেন্টে বিল দেওয়া, হোটেল বা টিকিট বুকিং। তবে যেভাবে সুবিধা দিচ্ছে, তেমনি কিছু ঝুঁকিও রয়েছে। প্রতারকরা নানা কৌশলে কার্ডের তথ্য চুরি করে টাকা হাতিয়ে নিতে পারে।
নিরাপদ থাকার জন্য জানুন এই ৭ সহজ উপায়—
1. পিন, পাসওয়ার্ড বা OTP কাউকে দেবেন না
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কখনো এসব তথ্য চায় না। কেউ ফোন বা মেসেজে চাইলে সতর্ক থাকুন, এটি প্রতারণার ফাঁদ হতে পারে।
2. মোবাইল ও কম্পিউটার ভাইরাসমুক্ত রাখুন
অনলাইন লেনদেনের সময় ডিভাইস সুরক্ষিত থাকা জরুরি। ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করুন এবং নিয়মিত স্ক্যান করুন।
3. ফিঙ্গারপ্রিন্ট সাইন-ইন ব্যবহার করুন
যেখানে সম্ভব, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগইন করুন। এতে আপনার তথ্য অন্য কারও হাতের বাইরে থাকে।
4. সহজ পিন ব্যবহার করবেন না
জন্মতারিখ বা ১-২-৩-৪-এর মতো সহজ পিন হ্যাকারদের জন্য সুবিধাজনক। পিন তৈরি করুন কঠিন ও অনুমান করা কঠিন।
5. কার্ড হারালে সঙ্গে সঙ্গে লক করুন
কার্ড হারালে অবিলম্বে ব্যাংকে ফোন করে বা অ্যাপ থেকে লক করুন। প্রয়োজন হলে নতুন কার্ড নিন।
6. অচেনা লিংক বা অ্যাপে ক্লিক করবেন না
অজানা লিংক বা সন্দেহজনক অ্যাপের মাধ্যমে তথ্য চুরি হতে পারে। ডাউনলোড বা ক্লিকের আগে নিশ্চিত হোন।
7. লেনদেনের সতর্কতা বজায় রাখুন
নোটিফিকেশন চালু রাখুন
নিয়মিত ব্যাংক স্টেটমেন্ট মিলিয়ে দেখুন
লেনদেনের সীমা নির্ধারণ করুন
অটো-পেমেন্টে খেয়াল রাখুন
একই কার্ড একাধিক অ্যাপে ব্যবহার করবেন না
সতর্কতা ও সচেতনতা বজায় রাখলেই ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার নিরাপদ হয়। দৈনন্দিন জীবনের ছোট ছোট নিয়ম মেনে চললে প্রতারণার ঝুঁকি কমানো সম্ভব।
ভোরের আকাশ।।হর