শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৪৮৯ আলোকবর্ষ দূরে নতুন সৌরজগতের সন্ধান, রয়েছে তিনটি সূর্য

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ৬ আগস্ট ২০২৫, ৩:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
৪৮৯ আলোকবর্ষ দূরে নতুন সৌরজগতের সন্ধান, রয়েছে তিনটি সূর্য
৪৮৯ আলোকবর্ষ দূরে নতুন সৌরজগতের সন্ধান, রয়েছে তিনটি সূর্য

মহাবিশ্বে আরও একটি নতুন সৌরজগতের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা, যেখানে রয়েছে তিন তিনটি সূর্য। পৃথিবী থেকে প্রায় ৪৮৯ আলোকবর্ষ দূরে অবস্থিত এই ব্যতিক্রমী সৌরজগতটির নাম দেওয়া হয়েছে ‘জিজি টাও-এ’। গবেষকদের মতে, এটি বর্তমানে গ্রহ গঠনের প্রাথমিক ধাপে রয়েছে।

ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (NISER)-এর একদল জ্যোতির্বিজ্ঞানী চিলির আতাকামা মরুভূমিতে অবস্থিত উন্নত রেডিও টেলিস্কোপ ব্যবহার করে এই আবিষ্কার করেছেন। এতে একটি বিশাল প্রোটোপ্ল্যানেটারি ডিস্কের (প্রাথমিক গ্রহ তৈরির গ্যাস ও ধূলিকণার বলয়) সঙ্গে তিনটি সূর্যের বিরল গঠন দেখা গেছে।

গবেষকদের দাবি, এই ডিস্ক গ্যাস ও ধূলিকণার মাধ্যমে নতুন নক্ষত্র ও গ্রহ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করছে। ধারণা করা হচ্ছে, ৫০ লাখ বছর আগে এই সৌরজগতের উৎপত্তি ঘটেছে এবং এটি ভবিষ্যতে নতুন গ্রহ তৈরির সম্ভাবনা বহন করছে।

গবেষণা দলের নেতৃত্বে রয়েছেন ভারতের লিটন মজুমদার, যিনি নাসার একজন পরিদর্শনকারী বিজ্ঞানী। তার নেতৃত্বে করা গবেষণায় প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক থেকে আণবিক সংকেত শনাক্ত করা হয়েছে, যা মূলত তারার সবচেয়ে ঠান্ডা ও ঘন অঞ্চলে পাওয়া গেছে। এই অঞ্চলের তাপমাত্রা মাইনাস ২৫৭ দশমিক ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বলে জানা গেছে।

এই নতুন সৌরজগত ও এর গঠনের প্রক্রিয়া নিয়ে বর্তমানে আরও বিশদ গবেষণা চলছে, যা ভবিষ্যতে মহাকাশ বিজ্ঞান ও গ্রহতত্ত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: