শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা: সরাসরি ক্যামেরা দিয়ে নথিপত্র স্ক্যানের সুবিধা শুরু

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ২ জুলাই ২০২৫, ২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা: সরাসরি ক্যামেরা দিয়ে নথিপত্র স্ক্যানের সুবিধা শুরু
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা: সরাসরি ক্যামেরা দিয়ে নথিপত্র স্ক্যানের সুবিধা শুরু

মেসেজিং অ্যাপের দুনিয়ায় জনপ্রিয়তা ও ব্যবহারকারী সংখ্যায় শীর্ষস্থানীয় হোয়াটসঅ্যাপ এবার আনল নতুন একটি সুবিধা, যা ব্যবহারকারীদের জন্য করবে ফাইল আদান-প্রদানের কাজ আরও সহজ ও দ্রুত। এবার থেকে হোয়াটসঅ্যাপে থাকা ক্যামেরা ব্যবহার করে সরাসরি নথিপত্র স্ক্যান করা যাবে, আর আলাদা কোনো স্ক্যানার বা থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন পড়বে না।

হোয়াটসঅ্যাপের ‘ডকুমেন্ট শেয়ারিং’ মেনুতে যুক্ত নতুন ‘স্ক্যান ডকুমেন্ট’ ফিচারটি ব্যবহারকারীদের হাতে তুলে দিয়েছে ম্যানুয়াল এবং অটো দুই ধরনের স্ক্যানিং সুবিধা। ম্যানুয়াল মোডে ব্যবহারকারী নিজের মতো করে স্ন্যাপ নিতে পারবেন, আর অটো মোডে অ্যাপ নিজেই ডকুমেন্ট সনাক্ত করে স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে রূপান্তর করবে।

বর্তমানে এই সুবিধাটি অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে। তবে এর আগেই আইওএস ব্যবহারকারীরা কয়েক মাস ধরে এই সুবিধা পেয়ে আসছেন। অ্যান্ড্রয়েডের বিটা ভার্সন ২.২৫.১৮.২৯ থেকে শুরু করে পরবর্তী আপডেটগুলিতেও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এই ফিচার ব্যবহার করা যাচ্ছে।

‘অ্যাটাচমেন্ট’ মেনুর অধীনে পাওয়া যায় এই ‘স্ক্যান ডকুমেন্ট’ অপশন, যেখানে এর আগে শুধুমাত্র ‘ব্রাউজ ডকুমেন্ট’ ও ‘গ্যালারি থেকে নির্বাচন’ অপশন ছিল। এখন ক্যামেরা চালু করে যেকোনো গুরুত্বপূর্ণ নথি দ্রুত স্ক্যান করে পাঠানো সম্ভব।

এই ফিচারের ফলে বিশেষ করে অফিস, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা জরুরি কাজের জন্য প্রয়োজনীয় নথি দ্রুত পাঠানো অনেক সহজ হবে। স্ক্যানিংয়ের সময় খোঁজাখুঁজি কিংবা আলাদা সফটওয়্যার ব্যবহারের ঝামেলা থাকছে না।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: