শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আইফোন ১৭-এর ব্যাপক চাহিদা বাড়ায় উৎপাদন বাড়াচ্ছে অ্যাপল

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ৩ অক্টোবর ২০২৫, ১:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আইফোন ১৭-এর ব্যাপক চাহিদা বাড়ায় উৎপাদন বাড়াচ্ছে অ্যাপল
আইফোন ১৭-এর ব্যাপক চাহিদা বাড়ায় উৎপাদন বাড়াচ্ছে অ্যাপল

আইফোন ১৭-এর বেসিক মডেলের চাহিদা অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় উৎপাদন বৃদ্ধি করতে নির্দেশ দিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটি তার সরবরাহকারীদের বেসিক মডেলের উৎপাদন অন্তত ৩০ শতাংশ বাড়ানোর জন্য বলা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শক্তিশালী প্রি-অর্ডারের কয়েকদিনের পর।

রয়টার্সের প্রতিবেদনে দ্য ইনফরমেশনকে উদ্ধৃত করে বলা হয়, গ্রাহকেরা প্রিমিয়াম প্রো মডেলের পরিবর্তে ৭৯৯ ডলারের আইফোন ১৭ বেছে নিচ্ছেন। চীনের লাক্সশেয়ারকে প্রতিদিনের উৎপাদন প্রায় ৪০ শতাংশ বাড়ানোর জন্য বলা হয়েছে। তবে অ্যাপল এখনও বিষয়টি নিয়ে মন্তব্য করেনি।

বিশ্লেষকদের মতে, নতুন আইফোন ১৭ লাইনআপে ‘আইফোন এয়ার’ নামে একটি পাতলা মডেল অন্তর্ভুক্ত থাকায় বিক্রির গতিবেগ বাড়বে বলে আশা করা হচ্ছে। আগের কয়েক বছরে স্মার্টফোন বিক্রি স্থবির থাকায় এবং নতুন সংস্করণে খুব কম ফিচার আপডেট থাকায় গ্রাহকরা কম আপগ্রেড করছিলেন।

নতুন এন্ট্রি-লেভেল আইফোন ১৭-তে কিছু স্ক্রিন ও ক্যামেরা আপগ্রেড যুক্ত করা হয়েছে, যা আগে শুধু প্রো মডেলে পাওয়া যেত। ফলে প্রো মডেলের সঙ্গে পার্থক্য অনেকটাই কমে এসেছে।

অ্যাপল দীর্ঘদিন ধরে গ্রাহকদের উচ্চমূল্যের ডিভাইসের দিকে টানতে চেয়েছে, তবে এবার মূল্য সংবেদনশীল বাজারের চাপে নীতি পরিবর্তন করছে। এর ফলে প্রশ্ন উঠেছে, শুধু প্রিমিয়াম আপগ্রেডের ওপর নির্ভর করে অ্যাপল কতটা ব্যবসায়িক প্রবৃদ্ধি ধরে রাখতে পারবে।

ভোরের আকাশ // হ.র

আইফোন

শেয়ার করুন: