শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লন্ডনে সবচেয়ে জনপ্রিয় নাম 'মোহাম্মদ'

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মোহাম্মদ" নামের আরবি অর্থ "প্রশংসিত", যা একটি ইতিবাচক অর্থ বহন করে এবং এই কারণেও নামটি জনপ্রিয় হতে পারে।যে কারণে ইংল্যান্ডে টানা ২ বছর সবচেয়ে প্রিয় নাম ‘মোহাম্মদ’ আরবি নাম ‘মোহাম্মদ’র অর্থ হলো- প্রশংসিত। ইংরেজিতে ‘মোহাম্মদ’ নামের বানান পরিবর্তিত হয়ে অন্তত ৩০ ভাবে লেখা হয়। তবুও ইংল্যান্ডে জনপ্রিয়তার শির্ষে এই নামটি।

২০২৪ সালে ইংল্যান্ড ও ওয়েলসে জন্মগ্রহণকারী ছেলেদের সবচেয়ে বেশি যে নামটি রাখা হয়েছে, তা হলো- ‘মোহাম্মদ’। যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে এ তথ্য জানা যায়।

২০২৩ সালেও ‘মোহাম্মদ’ নামটি দেশ দু’টিতে জনপ্রিয়তায় শীর্ষে ছিল। ২০১৬ সালে সর্বপ্রথম ইংল্যান্ডে জনপ্রিয়তার দিক দিয়ে নামটি শীর্ষ ১০-এ জায়গা করে নেয়। এরপর থেকে নামটির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে।

২০২২ সালে ‘মোহাম্মদ’ সেখানকার দ্বিতীয় ও ২০২১ সালে জনপ্রিয়তায় পঞ্চম স্থানে ছিল। ইংল্যান্ড ও ওয়েলসে এ নামটি সর্বপ্রথম ১৯২৪ সালে ১০০ জনপ্রিয় নামের তালিকায় স্থান পায়।

২০২৪ সালে এসে ইংল্যান্ড ও ওয়েলসে এটি অন্যতম শীর্ষ জনপ্রিয় নাম হিসেবে জায়গা পেলো। গত বছর সেখানকার অন্তত ৫ হাজার ৭২১ জন শিশুর নাম ‘মোহাম্মদ’ রাখা হয়েছে। ২০২৩ সালের তুলনায় যা প্রায় ২৩ শতাংশ বেশি।

২০২৪ সালে ইংল্যান্ড ও ওয়েলসে জনপ্রিয় মুসলিম ছেলেদের অন্য নামগুলো হলো- ইউসুফ (৬৯), মুসা (৭৩), ইবরাহিম (৭৬) ও ইয়াহইয়া (৯৩)। আর মুসলিম মেয়েদের জনপ্রিয় নামগুলোর তালিকায় লাইলা ৫৬তম, মারইয়াম ৫৭তম ও ফাতেমা ৭৬তম অবস্থানে জায়গা করে নিয়েছে।

ছেলেদের নামের তালিকায় মোহাম্মদের পরে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ‘নোয়াহ’ ও ‘অলিভার’। আর ইংল্যান্ড ও ওয়েলসে মেয়েদের শীর্ষ তিনটি জনপ্রিয় নাম হলো- ‘অলিভিয়া’, ‘অ্যামিলিয়া’ ও ‘লিলি’।

আরবি নাম ‘মোহাম্মদ’র অর্থ হলো- প্রশংসিত। ইংরেজিতে ‘মোহাম্মদ’ নামের বানান পরিবর্তিত হয়ে অন্তত ৩০ ভাবে লেখা হয়। ব্রিটেনের সংবাদমাধ্যমগুলোর দাবি- ‘মোহাম্মদ’ নামের এই যে উত্থান, এটি হলো- দেশটিতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি ও ইসলামী ঐতিহ্যের প্রতিফলন। কারণ, মুসলিম বাবা-মা তাদের সন্তানের নাম মহানবী সা:-এর নামের সাথে মিলিয়ে রাখতেই বেশি পছন্দ করে।

ভোরের আকাশ/তা.কা

লন্ডনেপ্রশংসিতমোহাম্মদ

শেয়ার করুন: