শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসলামে মায়ের মর্যাদা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

১০ মে ২০২৬ (মে মাসের দ্বিতীয় রবিবার) বিশ্ব মা দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য—Motherhood : Nurturing the Future with Love and Care অর্থাৎ ‘মাতৃত্ব : ভালোবাসা ও যত্নে ভবিষ্যৎ গড়ে তোলা’ প্রতিপাদ্যটি মায়েদের অবদান, ত্যাগ ও স্নেহকে স্বীকৃতি এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে মায়েদের ভূমিকা তুলে ধরে।

নিঃশর্ত ত্যাগ ও ভালোবাসার ঠিকানা ‘মা’। প্রথম মানবী হাওয়া (আ.), ইমরানের স্ত্রী হান্না/হানা/হিন্দা, জাকারিয়া (আ.)-এর স্ত্রী আশা বিনতে ফাকুজ, মারিয়াম (আ.), ইবরাহিম (আ.)-এর দুই স্ত্রী বিবি সারা ও বিবি হাজেরা, পবিত্র কোরআনে বর্ণিত আজিজে মিসরের স্ত্রী, ফেরাউনের স্ত্রী আসিয়া, মুসা (আ.)-এর মাতা ইউকাবাদ, শোয়েবের (আ.) কন্যা সাফুরা, আইয়ুবের (আ.) স্ত্রী রহিমা, প্রিয় নবী (সা.)-এর স্ত্রীরা ‘উম্মাহাতুল মুমিনিন’সহ অসংখ্য মহীয়সী মাতৃত্বের মর্যাদাকে গৌরবের সর্বোচ্চ শিখরে মেলে ধরেছেন।

বড় পীর আবদুল কাদের জিলানি, কতুবুদ্দিন বখতিয়ার কাকি, শেখ ফরিদ গঞ্জেশোকর, বায়োজিদ বোস্তামি (রহ.) কামিলিয়াতের মাকামে পৌঁছেছেন তাঁদের মায়ের দোয়ায়।

ইসলাম মায়েদের মর্যাদা নিশ্চিত করেছে। পবিত্র কোরআনের ভাষায় ‘...মা তাকে অতিকষ্টে গর্ভে ধারণ করেছেন ও অতিকষ্টে প্রসব করেছেন এবং লালন-পালন করেছেন।’ (সুরা : আহকাফ, আয়াত : ১৫)

আবারও ‘...জননী সন্তানকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেন এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে...।

’ (সুরা : লুকমান, আয়াত : ১৪)
প্রিয় নবী (সা.)-এর কাছে এক সাহাবি জানতে চাইলেন আমার ওপর কার অধিকার সবচেয়ে বেশি? তিনি (সা.) বললেন, ‘তোমার মায়ের’। এভাবে তিনবার প্রশ্ন করলে তিনবারই তিনি উচ্চারণ করেন, মা। চতুর্থবার তিনি (সা.) উচ্চারণ করেন বাবা।

মা দিবসের সূচনা ১৯০৮ সালে।

আরও পড়ুন

সবুজ শহর গড়তে সুপারি গাছ রোপণ করলেন হাজী সাত্তার

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক স্কুলশিক্ষিকা অ্যানা জারভিস সেখানকার পারিবারিক বিচ্ছিন্নতা দেখে মর্মাহত হয়ে মায়ের জন্য বিশেষ দিন পালনের কথা ভাবলেন। তাঁর সে ভাবনা বাস্তবায়নের আগেই ১৯০৫ সালের ৯ মে তিনি মারা গেলে তাঁর মেয়ে অ্যানা এম জারভিস মায়ের শেষ ইচ্ছা পূরণের উদ্দেশ্যে কাজ শুরু করেন। বন্ধুবান্ধবকে নিয়ে ১৯০৮ সালে তাঁর মা ফিলাডেলফিয়ার যে গির্জায় উপাসনা করতেন, সেখানে সব মাকে নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে মা দিবসের সূচনা করেন। ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রে মে মাসের দ্বিতীয় রবিবারকে মায়েদের জন্য উৎসর্গ করে সরকারি ছুটি ঘোষণা করা হয়।
পৃথিবীর বিভিন্ন ভাষায় ব্যবহৃত ‘মা’ ডাকের শব্দগুলোর উচ্চারণগত সাদৃশ্য কিভাবে ঘটল তা এক বিরাট রহস্য।

ভাষাবিদদের মতে, শিশুরা যখন তার মায়ের দুধ পান করে, তখন তারা তাদের মুখভর্তি অবস্থায় কিছু শব্দ করে। ওই শব্দগুলো নাক দিয়ে বের হয় বলে উচ্চারণগুলো অনেকটা ‘ম’-এর মতো শোনায়। তাইতো অনেক ভাষায়ই ‘মা’ ডাকে ব্যবহৃত শব্দগুলো ‘ম’ বা ‘M’ দিয়ে শুরু। যেমন—জার্মান ভাষায় ‘মাট্টার’, ওলন্দাজ ‘ময়েদার’, প্রাচীন মিসরীয় ‘মাত’, ইতালিয়ান ‘মাদর’, ইংরেজি ‘মাদার’, চীনা ‘মামা’, হিন্দি বাংলা আফ্রিকান ভাষায় ‘মা’ এ কথার বড় উদাহরণ।

ভোরের আকাশ/ এনউব

মায়ের মর্যাদা

শেয়ার করুন: