সবুজ শহর গড়তে সুপারি গাছ রোপণ করলেন হাজী সাত্তার

সিরাজগঞ্জ শহরকে সৌন্দর্য বর্ধন ও সবুজ শহর হিসেবে গড়ে তোলার জন্য তিন শতাধিক সুপারি গাছ রোপণ করলেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মো. আব্দুস সাত্তার।
রোববার (১০ মে) সকাল ১০ টায় সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ কবরস্থান ও তার আশেপাশের এলাকায় তিন শতাধিক সুপারি গাছ রোপণের উদ্বোধন করেন তিনি।
এসময় আব্দুস সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সিরাজগঞ্জ শহরকে সৌন্দর্য বর্ধন ও সবুজ শহর গড়তে সারা শহরেই বৃক্ষ রোপণ করা হবে।
এর আগে গত ২৭ এপ্রিল থেকে বৃক্ষ শহরে রোপণ কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা শহরেই বৃক্ষ রোপণ করা হবে।
এ বিষয়ে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মো. আব্দুস সাত্তার বলেন, পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সিরাজগঞ্জের কৃতি সন্তান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের নির্দেশে সিরাজগঞ্জ শহরকে সৌন্দর্য বর্ধন ও সবুজ গড়ে তোলার জন্য বৃক্ষ রোপণ করা হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের মানুষকেই পরিস্কার পরিচ্ছন্ন ও পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছেন। সেই জন্যই সাত্তার ফাউন্ডেশন পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণ কাজ শুরু করেছে। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
তিনি আরও বলেন, আমাদের সকল কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ মানুষকে সৃস্টি করেছেন মানবতার কল্যাণে কাজ করার জন্য আসুন আমরা সবাই মানবতার কল্যাণে কাজ করি।আমাদের সকলের উচিৎ এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পাশাপাশি বাড়ীর আশেপাশে গাছের চারা রোপণ করা।
গাছ মানুষের পরম বন্ধু, বিনা প্রয়োজনে গাছ কর্তন করা ঠিক না। একটি গাছ কর্তন করলে আমাদের উচিৎ পাঁচটি গাছ রোপণ করা।
ভোরের আকাশ/ র.ই