শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩০ মে ২০২৬, ৩:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে শেষ হলো ১৪৪৭ হিজরি সালের পবিত্র হজ মৌসুম। হজের সব আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে শেষ হওয়ার পর সৌদি আরব সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের হজকে ‘সফল’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এবারের মৌসুমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৭ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান হজের যাবতীয় ধর্মীয় রীতি-নীতি সম্পন্ন করেছেন।

শুক্রবার (২৯ মে) মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর এবং স্থায়ী হজ ও ওমরাহ কমিটির ডেপুটি চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ আনুষ্ঠানিকভাবে এই সফলতার কথা জানান।

তিনি বলেন, নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থার চমৎকার সমন্বয় এবং আধুনিক সেবা কাঠামোর কারণে আল্লাহর মেহমানরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে তাদের ইবাদত-বন্দেগি শেষ করতে পেরেছেন।

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা, আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফায় রাতযাপন এবং মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপের পর্বগুলো সফলভাবে শেষ হওয়ার পরই এই আনুষ্ঠানিক ঘোষণা আসে।

আরও পড়ুন

হরমুজে মার্কিন নৌ-অবরোধ তুলে নিতে ট্রাম্পের ৪ শর্ত

প্রিন্স সৌদ বিন মিশাল সৌদির শীর্ষ নেতৃত্বের দূরদর্শী দিকনির্দেশনা ও সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোর মধ্যকার কঠোর সমন্বয়ের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, হাজিদের এই সেবা প্রদান করা সৌদি জাতির জন্য অত্যন্ত গর্বের এবং আন্তরিকতার একটি বহিঃপ্রকাশ। তবে এই সফলতার পরপরই হাত গুটিয়ে বসে থাকছে না সৌদি প্রশাসন।

ডেপুটি গভর্নর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চলতি বছরের হজের সমাপ্তি মানেই আগামী বছরের প্রস্তুতির শুরু। বিশ্বের মুসলিম উম্মাহর সেবায় নিজেদের মানদণ্ডকে আরও উঁচুতে নিয়ে যেতে এখনই আগামী মৌসুমের কর্মপরিকল্পনা শুরু করা হয়েছে বলে জানান তিনি।

ভোরের আকাশ/এম

পবিত্র হজ

শেয়ার করুন: