শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ১৮ এপ্রিল

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

বাংলাদেশি হজযাত্রীদের জন্য বিমানের টিকিটে বড় ধরনের স্বস্তি এসেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, এবার প্রতিটি টিকিটে ১২ হাজার টাকা কমানো হয়েছে।

রোববার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো চার্টার্ড ফ্লাইট ছাড়াই ৭৮ হাজারের বেশি হজযাত্রী পরিবহনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে করে সামগ্রিক খরচ কমানো সম্ভব হয়েছে।

এদিকে, সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, ২০২৬ সালের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল রাতে শুরু হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শিগগিরই হাজী ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন। চলমান মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি সত্ত্বেও হজ ফ্লাইট পরিচালনায় বড় কোনো বিঘ্ন ঘটবে না বলে আশা প্রকাশ করা হয়েছে। হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৬০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।

ভোরের আকাশ/আ.র

হজ ফ্লাইট

শেয়ার করুন: