চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এর ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশে রোজা শুরু হবে।
ইসলামী পঞ্জিকার নবম মাস রমজানকে বছরের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয়। এ মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর ওপর পবিত্র কোরআন নাজিল হয়। রমজান মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে, যা মাসের শেষদিকে চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয়। পবিত্র ঈদুল ফিতর উদযাপনের মধ্য দিয়ে শেষ হয় রমজান মাস।
ভোরের আকাশ/এসএইচ