শিরোনাম
‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত

সৌদিতে পৌঁছেছেন দুই লাখের বেশি হজযাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২৫, ৭:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সৌদিতে পৌঁছেছেন দুই লাখের বেশি হজযাত্রী
সৌদিতে পৌঁছেছেন দুই লাখের বেশি হজযাত্রী

আগামী মাসের শুরুর দিকে শুরু হবে পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক, লাব্বাইকা লা-শারীকা লাকা লাব্বাইক এই ধ্বনিতে মুখর হবে আরাফাতের ময়দান। চলতি বছরের হজ সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে যেতে শুরু করেছেন হজযাত্রীরা। এরই মধ্যে দুই লাখ বিশ হাজারের বেশি হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন।  

বিশ্বের সর্বাধিক জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া থেকে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এর পরেই বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থান।

সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এ বছর ইন্দোনেশিয়া থেকে মোট দুই লাখ ২১ হাজার মানুষ হজে অংশ নেবেন।

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সর্বমোট ৪১ হাজার ৬৭১ জন সৌদি আরবে পৌঁছেছেন। বুধবার (১৪ মে) সকালে হজ পোর্টালে প্রকাশিত পবিত্র হজ ২০২৫ এর প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, হজযাত্রীদের গ্রহণ ও প্রবেশ প্রক্রিয়া সহজ করতে সৌদির সব বিমান, স্থল এবং সমুদ্রবন্দর পরিকল্পনা অনুযায়ী প্রস্তুত রয়েছে।

বেশিরভাগ হজযাত্রী মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন, যেখানে অনেকেই মসজিদে নববীতে নামাজ পড়ার মাধ্যমে হজযাত্রা শুরু করেন।

গত বছর প্রায় ১৮ লাখ মুসলিম হজ পালন করেছিলেন।   

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: