শিরোনাম
মহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো : বোর্ড চেয়ারম্যানডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৯৭ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েনতিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহারতুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে পাঁচজন নিহতমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো : বোর্ড চেয়ারম্যানডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৯৭ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েনতিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহারতুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে পাঁচজন নিহত

সংরক্ষিত নারী আসন

সংরক্ষিত আসন : আজ থেকে মনোনয়নপত্র বাছাই শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংরক্ষিত আসন :  আজ থেকে মনোনয়নপত্র বাছাই শুরু
সংরক্ষিত আসন : আজ থেকে মনোনয়নপত্র বাছাই শুরু

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা গ্রহণের প্রক্রিয়া শেষ হয়েছে।নির্ধারিত সময়ের মধ্যে ৫৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে।

আজ বুধবার (২২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের লক্ষ্যে জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই কার্যক্রম।

নির্বাচন কমিশনের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, এই বাছাই কার্যক্রম দুই দিনব্যাপী চলবে। আজ বুধবার দুপুর ২টা থেকে শুরু হয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে পুনরায় কার্যক্রম চলবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবন অডিটোরিয়াম (বেজমেন্ট-২) এ এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এদিকে, বাছাই প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুষ্ঠু রাখতে প্রার্থী নিজে ছাড়াও তাদের প্রস্তাবক ও সমর্থকদের উপস্থিত থাকার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে কেন্দ্র করে এই বাছাই কার্যক্রমকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

ভোরের আকাশ/আ.র

সংরক্ষিত নারী আসন

শেয়ার করুন: