সংরক্ষিত নারী আসন
আপিল করেও প্রার্থিতা ফিরে পেলেন না মনিরা শারমিন

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াতের জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিন নির্বাচন কমিশনে আপিলেও প্রার্থিতা ফিরে পেলেন না। এতে তার মনোনয়ন বাতিলই থাকছে।
সোমবার (২৭ এপ্রিল) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানির শেষে এমন তথ্য সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
মাছউদ বলেন, মনিরা শারমিনের মনোনয়ন বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখে আপিল খারিজ করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে মনিরা বলেন, সরকারি চাকরি হিসেবে আমি যে পর্যায়ে কাজ করেছি, সেখানে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা ছিল না। কাজেই আমি মনে করি না যে এটি মনোনয়নপত্র বাতিল হওয়ার মতো কিছু। কমিশন থেকে প্রার্থিতা না পেলে আদালতে যাবো। কমিশন এখনো সিদ্ধান্ত জানাননি।
মনোনয়নপত্র বাছাইয়ের সময় গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর অতিবাহিত না হওয়ায় রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন। পরে তিনি কমিশনে আপিল করেন।
ভোরের আকাশ/আ.র