মালদ্বীপে নেপালি নারীকে ছুরিকাঘাত, বাংলাদেশি যুবক গ্রেফতার

মালদ্বীপের হুলহুমালে শহরে ২১ বছর বয়সী এক নেপালি নারীকে ছুরিকাঘাতের ঘটনায় জাহাঙ্গীর মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
স্থানীয় গণমাধ্যম সান এমভি জানিয়েছে, শনিবার সন্ধ্যায় হুলহুমালের দ্বিতীয় ফেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সূত্রের বরাতে জানা যায়, ঘটনার সময় নেপালি নারী গুরুতর আহত হন এবং তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে। পরে বাংলাদেশি যুবককে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয় এবং সন্ধ্যায় গ্রেফতার দেখানো হয়।
মালদ্বীপ পুলিশ সার্ভিস আরও জানিয়েছে, ঘটনার পুরো পরিস্থিতি নির্ধারণের জন্য মামলাটির তদন্ত এখনও সক্রিয়ভাবে চলছে।
ভোরের আকাশ // হ.র