শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুয়েতে ড্রোন হামলায় আহত চার বাংলাদেশি, হাসপাতালে চলছে চিকিৎসা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১ মার্চ ২০২৬, ৭:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের উত্তাপের মধ্যেই কুয়েত এবার ড্রোন হামলার শিকার হয়েছে। শনিবার সন্ধ্যায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত এই হামলায় চারজন প্রবাসী বাংলাদেশি আহত হন।

আহতদের স্বাস্থ্যের খোঁজ নিতে রোববার (১ মার্চ) কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতাল–এ যান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। তিনি আহত প্রবাসীদের সঙ্গে আলাপকালে তাদের শারীরিক অবস্থার খবর নেন এবং চিকিৎসকদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

আহত চারজন হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম, পাবনা জেলার সাঁথিয়া থানার ভুলবাড়িয়া গ্রামের বাসিন্দা রকিবুল ইসলাম, নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার লতিফপুর গ্রামের বাসিন্দা মাসুদুর রহমান, কুমিল্লা জেলার হোমনা থানার পাথালিয়া কান্দি গ্রামের বাসিন্দা দুলাল মিয়া।

জানা গেছে, হামলার সময় বিস্ফোরণের আঘাতে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে। বাকি তিনজন বিস্ফোরণের ফলে ভেঙে পড়া কাঁচের ধ্বংসাবশেষের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছেন। বর্তমানে আহতদের স্থানীয় হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এদিকে, ড্রোন হামলার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিমানবন্দরের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত স্থাপনা সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে। যত দ্রুত সম্ভব ফ্লাইট চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।

ভোরের আকাশ/এনএস

কুয়েতড্রোন হামলাবাংলাদেশিপ্রবাসী

শেয়ার করুন: