শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ক্যানসার-হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় পেয়ারা পাতা, খাবেন কীভাবে?

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পেয়ারা মিষ্টি এবং অতি-সুস্বাদু একটি ফল। এটি আয়রন, ভিটামিন সি এবং এ সমৃদ্ধ বলে পরিচিত। শীত মৌসুমে এই ফল খুবই উপকারী কারণ এটি ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণ করে। কেবল এই ফল নয়, এর পাতাও খুব কার্যকর এবং অগণিত উপকার দেয়। ক্ষতিকর কোলেস্টেরল কমানো থেকে শুরু করে ওজন কমাতে সাহায্য করে, এমনকী রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও পেয়ারার পাতা খুবই উপকারী বলে জানা যায়।

দিন যত যাচ্ছে নানা ধরনের রোগ বাসা বাঁধছে শরীরে। একসময় যা বৃদ্ধদের স্বাস্থ্য সমস্যা হিসেবে পরিচিত ছিল তা এখন কাবু করছে কিশোর-তরুণদেরও। তাই সচেতন হওয়ার সময় এসেছে। নানা রোগের প্রতিষেধক লুকিয়ে আছে প্রকৃতিতেই। আমাদের আশেপাশে থাকা বিভিন্ন উপাদান স্বাস্থ্য ভালো রাখতে কার্যকরী ভূমিকা রাখে। এমনই একটি উপাদান পেয়ারা পাতা। হার্ট অ্যাটাক থেকে শুরু করে ক্যানসার অসংখ্য রোগের ঝুঁকি কমায় এটি। চলুন জেনে নেওয়া যাক, পেয়ারা পাতা চিবিয়ে খাওয়ার ‍উপকারিতা-

পেয়ারা পাতার উপকারিতা
নানা গুণে পরিপূর্ণ পেয়ারা পারা। এটি অ্যান্টি-অক্সিড্যান্ট, প্রদাহবিরোধী উপাদান, অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য এবং কোয়ারসেটিনের মতো ফ্ল্যাভোনয়েডসে পরিপূর্ণ। ‘ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন’-এর এক গবেষণা অনুযায়ী, পেয়ারা পাতায় রয়েছে অসংখ্য বায়ো-অ্যাক্টিভ রাসায়নিক যৌগ যা মানবদেহের শারীরবৃত্তীয় এবং বিপাকীয় কার্যকলাপকে উন্নত এবং স্থিতিশীল করে।

এতে ফ্ল্যাভোনয়েড, ট্রাইটারপেনয়েড, সেসকুইটারপেন, গ্লাইকোসাইড, অ্যালকালয়েড, স্যাপোনিন এবং অন্যান্য ফেনোলিক যৌগ রয়েছে। এসব যৌগ ডায়াবেটিস, ক্যানসার, অন্ত্রের রোগ এবং কার্ডিওভাসকুলার রোগের মতো সমস্যার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে। এছাড়া এতে রয়েছে ভিটামিন এ, যা ত্বক ও চোখের স্বাস্থ্যের উন্নতির জন্যও কার্যকরী।

কীভাবে পেয়ারা পাতা খাবেন? 
সবচেয়ে বেশি উপকার মিলবে যদি পেয়ারা পাতা চিবিয়ে খাওয়া যাওয়। তবে অনেকে এভাবে পেয়ারা পাতা খাওয়ার কথা শুনলে নাক সিঁটকাবেন। সেক্ষেত্রে খেতে পারেন পেয়ারা পাতার চা। এতে খেতে ভালো লাগবে, শরীরেও পৌঁছাবে গুনাগুণ। কীভাবে পেয়ারা পাতার চা বানাবেন জানুন তার রেসিপি-

৪-৫টি পেয়ারা পাতা নিয়ে ভালো করে ধুয়ে নিন। পাতায় যেন ধুলাবালি না থাকে। একটি পাতিলে দুই কাপ পানি ফুটতে দিন। পানি ফুটলে পাতাগুলো এতে দিয়ে দিন। কমিয়ে দিন আগুনের আঁচ। এভাবেই ১০-১২ মিনিট রাখুন।

আগুন নিভিয়ে মিনিট পাঁচেক ঢাকনা দিয়ে রেখে দিন। এরপর চায়ের মতো কাপে ছেঁকে খেতে পারেন। স্বাদ বাড়াতে সঙ্গে মেশাতে পারেন মধু ও লেবু। নিয়মিত পেয়ারা পাতার এই চা সেবনে অনেক শারীরিক জটিলতা থেকে দূরে থাকতে পারবেন আপনি।

ভোরের আকাশ/তা.কা

ক্যানসার-হার্টস্বাস্থ্যলাইফস্টাইল

শেয়ার করুন: