শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্বরকল্পন আবৃত্তিচক্রের বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ৪:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীতে উৎসবমুখর আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করেছে স্বরকল্পন আবৃত্তিচক্র। ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’— এই চিরায়ত আহ্বানকে ধারণ করে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় রমনায় অবস্থিত টেনিস ফেডারেশনের নির্ধারিত কক্ষে আয়োজন করা হয় দিনব্যাপী বৈশাখী অনুষ্ঠান।

আয়োজনে সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা অংশ নিয়ে আবৃত্তি, গান ও প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন। দিনজুড়ে চলে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, যা নববর্ষের আনন্দকে আরও উজ্জ্বল করে তোলে। পুরো অনুষ্ঠানটি স্বরকল্পন আবৃত্তিচক্রের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়, ফলে ঘরে বসেও অনেকে উপভোগ করেন এই আয়োজন।

দুই দশকেরও বেশি সময় ধরে শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ এবং আবৃত্তির নান্দনিকতা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে স্বরকল্পন আবৃত্তিচক্র। সুস্থ সংস্কৃতিচর্চার এই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও বাংলা নববর্ষকে ঘিরে আয়োজন করা হয় বিশেষ এই অনুষ্ঠান, যা অংশগ্রহণকারীদের মধ্যে সৃষ্টি করে এক আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশ।

ভোরের আকাশ/এনএস

স্বরকল্পন আবৃত্তিচক্রবৈশাখী অনুষ্ঠান

শেয়ার করুন: