শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সংস্কার কাজের জন্য বন্ধ সাফারি পার্কের কোর সাফারি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৩ মে ২০২৫, ৬:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংস্কার কাজের জন্য বন্ধ সাফারি পার্কের কোর সাফারি
সংস্কার কাজের জন্য বন্ধ সাফারি পার্কের কোর সাফারি

গাজীপুর সাফারি পার্কের ক্ষতিগ্রস্থ সীমানা প্রাচীর, কোর সাফারির বেষ্টনীর গেইট সংস্কারের জন্য উন্মুক্ত বাঘ সিংহের কোর সাফারি দর্শনার্থীদের জন্য ১৪ দিনের জন্য পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম। ২১ মে থেকে ২ জুন পর্যন্ত কোর সাফারি দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।

বৃহস্পতিবার গাজীপুর সাফারি পার্কে সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণ শ্রমিকরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে কোর সাফারির বাঘ সিংহ ও ভালুক বেষ্টনীর সংস্কার কাজ করছেন। কাজের তদারকি করছেন পার্কের কমকর্তারা। পার্কে আসা দর্শনার্থীরা কোর সাফারি গেটের সামনে এসে ঘুরে যাচ্ছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম বলেন, পার্কের কোর সাফারির সীমানা প্রাচীর অনেক জায়গায় জরাজীর্ণ। কোর সাফারির বাঘ, সিংহ, ভালুক বেষ্টনীর পকেট গেইটগুলো খুবই জরাজীর্ণ। এগুলো অনেকটাই নিচে দেবে গেছে। যার কারণে গেটগুলো খুলতে ও লাগাতে বাধাগ্রস্থ হচ্ছে । গেইট সংলগ্ন স্থানের জায়গায় মাটি দেবে যাওয়ার কারণে মিনিবাস চলাচলের সময় সমস্যা হয়। এসকল কারণে উর্ধতন কতৃপক্ষের নির্দেশনায় সাফারি পার্কের কোর সাফারি দর্শনার্থীদের জন্য ১৪ দিনের জন্য বন্ধ করা হয়েছে।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সাফারি পার্কের কোর সাফারির সংস্কার কাজের কারণে বন্ধ থাকে। ৩ জুন সাফারি পার্কের সাপ্তাহিক ছুটি শেষে ৪ জুন যথারীতি সাফারি পার্কের কোর সাফারি দর্শনার্থীদের জন্য খোলে দেয়া হবে।

ভোরের আকাশ/এসআই

সীমানাকর্মকর্তাবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)

শেয়ার করুন: