শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পোকায় খাওয়া দাঁতের ব্যথা কমাবে যে পাতায়

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ৩:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

নদী-নালা ও পুকুরের ধারে সহজেই জন্ম নেওয়া একটি উদ্ভিদ ঢোলকলমি।  নাম শুনলেই হয়তো অনেকেই হেসে উঠেন কিন্তু এই উদ্ভিদটি আমাদের জন্য অত্যন্ত উপকারী। ঔষধি গুণে ভরপুর এই লতা সামান্য আর্দ্রতা থাকলেই খুব দ্রুত জন্মায়। এখন অনেকটা বিলুপ্তির পথে থাকা এই উদ্ভিদটির পুষ্টিগুণও কম নয়।

পুষ্টিগুণ ও ঔষধি গুণাবলি
ঢোলকলমি যেকোনো ঋতুতে শুকায় না, বরং শীত, গ্রীষ্ম বা বর্ষা যেকোনো সময়ই তরতরিয়ে বেড়ে ওঠে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-মাইক্রোবিয়াল এবং অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকে। শরীরে ক্ষত হলে এর পাতার পেস্ট লাগালে দ্রুত সেরে যায়। শরীরের ব্যথা কমাতে গরম করে এই পাতার মোড়ক বেঁধে দিলে আরাম দেয়। ফোলা কোথাও থাকলে পাতার পেস্ট লাগালে ফোলা উপশম হয়।

দাঁতের ব্যথায় ঢোলকলমির ব্যবহার
দাঁতে পোকা বা পায়োরিয়া থাকলে ঢোলকলমির পাতা দিয়ে ব্রাশ করলে আরাম মেলে। এছাড়া বিছে কামড়ালে পাতার রস কাটা জায়গায় লাগালে রক্তপাত বন্ধ হয় এবং বিষের প্রভাব ধীরে ধীরে কমে যায়। 

ঢোলকলমি যেমন ঔষধি গুণে ভরপুর, তেমনই এর বিষাক্ততার দিকটিও জানা জরুরি। তাই ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত। 

ভোরের আকাশ/তা.কা

ঢোলকলমি পাতাদাঁতের ব্যথা

শেয়ার করুন: