শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ৭:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, যুবক আটক
ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, যুবক আটক

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় প্রাইভেটকার পার্কিং করায় ওই গাড়ির মালিকের কাছ থেকে চাঁদা নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ার পর মো. আশরাফুল (২৩) নামের অভিযুক্ত এক যুবককে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে এ তথ্য নিশ্চিত করে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, আটক মো. আশরাফুল (২৩)। রাজধানীর হাজারীবাগ এলাকায় থাকেন। তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জে। চাঁদা নেওয়ার ঘটনায় বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এর আগে, চাঁদা আদায়ের ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকার মালিকের সঙ্গে ওই যুবকের কথা কাটাকাটি হয়।

প্রাইভেটকারে বসা এক ব্যক্তি ওই যুবককে মাস্তানি করার বিষয়ে প্রশ্ন করলে উত্তরে যুবক বলেন, হ করতাছি, কোনো সমস্যা?

এ সময় পাশে প্রাইভেটকার মালিকের স্ত্রী ওই যুবকের নাম জানতে চান। ‍উত্তরে যুবক বলেন, নাম দিয়ে কী হবে?।

ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেটকারের মালিক বলছেন, রাস্তার উপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।

গাড়ির ভেতর থেকে ভিডিও করা হচ্ছে দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, চেহারাটা সুন্দর করে আইছে। একটা চুলও বাঁকা করতে পারবা না। এরপর যুবকটি সেখান থেকে চলে যান। 

ভোরের আকাশ/এসএইচ

ধানমন্ডির জিগাতলাচাঁদা আদায়ভিডিও ভাইরালআটক

শেয়ার করুন: