শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বৈষম্যহীন ৯ম পে-স্কেলের দাবি জানান বাআবিকফ

মাজাহারুল ইসলাম

প্রকাশ : ৬ জুন ২০২৬, ৩:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন (বাআবিকফ)
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন (বাআবিকফ)

বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রেখে একধাপে বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়ন এবং জরুরি ভিত্তিতে গেজেট প্রকাশের দাবি জানিয়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন (বাআবিকফ)। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। শনিবার (৬ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ফেডারেশনের চেয়ারম্যান মো. সেলিম মিয়া।

তিনি বলেন, ২০১৫ সালে বৈষম্যমুক্ত ৮ম পে-স্কেল কার্যকরের পর থেকে দীর্ঘ ১১ বছর ধরে দেশের সর্বস্তরের গণকর্মচারীরা গ্রেড সংখ্যা কমিয়ে বৈষম্যমুক্ত ৯ম পে- স্কেল প্রবর্তনের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। পে-কমিশনের কাছে আমাদের দাবি-দেশের বাজারব্যবস্থা বিশ্লেষণ, ছয় সদস্যের পরিবারের জীবনযাত্রার ব্যয় এবং বেতন বৈষম্যের বিষয়টি বিবেচনায় নিয়ে ন্যায্যতার ভিত্তিতে ৯ম পে-স্কেল বাস্তবায়ন করা হোক।

ফেডারেশনের চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার পে-কমিশন গঠন করলেও এখনো পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় দেশের ১৯ লাখ গণকর্মচারী আশাহত হয়েছেন। তবে বর্তমান সরকার পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে বলে বিভিন্ন সময় আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি।

সেলিম মিয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ইতিপূর্বে গঠিত পে-কমিশনের প্রতিবেদন দ্রুত যাচাই-বাছাই করে সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-সরকারি কর্মচারীদের জন্য পে-স্কেল প্রণয়নের নির্দেশনা দেওয়ায় আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তবে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি, সরকার তিন ধাপে পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করছে। এ ধরনের খবরে গণকর্মচারীরা হতাশ হয়ে পড়েছেন এবং তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংগঠনের এই শীর্ষ নেতা বলেন, ১১ বছর বঞ্চিত রাখার পর তিন ধাপে পে-স্কেল বাস্তবায়ন করা হলে কর্মচারীরা তা কোনোভাবেই মেনে নেবেন না।

আরও পড়ুন

টাঙ্গাইলে দ্বিতীয় দিনের মতো চলছে ১৪৪ ধারা জারি

সংগঠনের নেতৃবৃন্দের দাবি, বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রেখে একধাপে ৯ম পে-স্কেল বাস্তবায়ন করতে হবে এবং জরুরি ভিত্তিতে গেজেট প্রকাশ করতে হবে। ছয় সদস্যের একটি পরিবার যাতে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারে, সে অনুযায়ী পে-স্কেল নির্ধারণ করতে হবে। একই সঙ্গে ৮ম পে-স্কেলে বাতিল করা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবিও জানানো হয়।

ফেডারেশনের মহাসচিব মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী, আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের প্রধান উপদেষ্টা মহিউদ্দিন খন্দকার, সংগঠনের মুখপাত্র খন্দকার গোলাম সিদ্দিক, সিনিয়র ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি এম. এ. হান্নান ও মহাসচিব বেল্লাল হোসেন, কর্মচারী কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক খায়ের আহম্মেদ মজুমদার, ১১-২০ জাতীয় ফোরামের সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান, তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির আহবায়ক ছালজার রহমান ও সদস্য সচিব মাহবুব হক, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সভাপতি জনাব ছারোয়ার মোর্শেদসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রেসক্লাব এলাকায় মৌন মিছিল করেন কর্মচারী ফেডারেশনের নেতাকর্মীরা।

বাআবিকফ

শেয়ার করুন: